সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে মন্ত্রিসভা কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
৩০ জুন ২০২৬, ১৭:৩৭আপডেট : ৩০ জুন ২০২৬, ১৭:৩৭

‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্ত করতে পাঁচ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। সোমবার (২৯ জুন) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রীকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী।

এ কমিটি ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ এর খসড়া পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দেবে।

এছাড়া প্রয়োজন হলে কমিটি সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে। কমিটির সভা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

/এসও/এম/    
সম্পর্কিত
শুল্কমুক্ত সুবিধায় দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠার উদ্যোগ
ছুটিতে থাকলেও মন্ত্রীরা যেসব সুবিধা পান
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
সর্বশেষ খবর
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের জাতীয় সম্মাননা পেলেন বাংলাদেশি চার শান্তিরক্ষী
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের জাতীয় সম্মাননা পেলেন বাংলাদেশি চার শান্তিরক্ষী
বক্স অফিসে ধাক্কা, বড় লোকসানের মুখে ‘সুপারগার্ল’
বক্স অফিসে ধাক্কা, বড় লোকসানের মুখে ‘সুপারগার্ল’
হরমুজে মাইন অপসারণে বিদেশি সাহায্যের প্রয়োজন নেই: ইরান
হরমুজে মাইন অপসারণে বিদেশি সাহায্যের প্রয়োজন নেই: ইরান
ইনুর সাজা অপ্রতুল, রায়ের বিরুদ্ধে আপিল করবো: চিফ প্রসিকিউটর
ইনুর সাজা অপ্রতুল, রায়ের বিরুদ্ধে আপিল করবো: চিফ প্রসিকিউটর
সর্বাধিক পঠিত
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা, স্বর্ণালঙ্কার ও টাকা ছিনিয়ে নিলেন ম্যানেজার
রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা, স্বর্ণালঙ্কার ও টাকা ছিনিয়ে নিলেন ম্যানেজার
মৃত্যুর আগে খুনির নাকে চিহ্ন এঁকে দিলেন গৃহবধূ, রহস্য জানালো র‌্যাব
মৃত্যুর আগে খুনির নাকে চিহ্ন এঁকে দিলেন গৃহবধূ, রহস্য জানালো র‌্যাব