আনসার ক্যাডার ছেড়ে প্রশাসন ও পুলিশে তিন কর্মকর্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২৬, ১৪:২৪আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১৪:২৪

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) আনসার ক্যাডারের তিন কর্মকর্তা নতুন করে প্রশাসন ও পুলিশ ক্যাডারে যোগ দিচ্ছেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বর্তমান চাকরি থেকে ভূতাপেক্ষ অব্যাহতি দিয়েছে সরকার।

বুধবার (১৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে। তবে এই তিন কর্মকর্তার অব্যাহতি কার্যকর ধরা হয়েছে গত ৮ ফেব্রুয়ারি থেকে।

অব্যাহতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে দুজন ৪৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে এবং একজন পুলিশ ক্যাডারে মনোনীত হন।

তারা হলেন— পটুয়াখালীর ৭ আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাজ্জাদ কাদের মুন। তিনি ৪৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে মনোনীত হয়েছেন।

বান্দরবানের ১৬ আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলামও ৪৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে মনোনীত হন।

অন্যদিকে, সিলেটের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী জেলা কমান্ড্যান্ট ফাতেমা তুজ জোহরা ৪৪তম বিসিএসে পুলিশ ক্যাডারে মনোনীত হয়েছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, তিন কর্মকর্তাকেই তাদের নিজ নিজ আবেদনের পরিপ্রেক্ষিতে বর্তমান চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন ক্যাডারে যোগদান এবং চাকরির প্রশাসনিক ধারাবাহিকতা সমন্বয়ের জন্য তাদের আগের একটি তারিখ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ভূতাপেক্ষ অব্যাহতির কারণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরির রেকর্ড, নতুন পদে বেতন নির্ধারণ, জ্যেষ্ঠতা এবং আগের চাকরির সময়কাল গণনার মতো বিষয়গুলো বিধি অনুযায়ী সমন্বয় করা হবে।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক
ইতালি প্রবাসীর ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ
পানির দাবিতে সিটি করপোরেশনে গেলেন ৬ যুবক, তুলে দেওয়া হলো পুলিশের হাতে
সর্বশেষ খবর
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ