বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২৬, ১৯:৫৬আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১৯:৫৬

বিমানমন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দল। সাক্ষাতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে বেসামরিক বিমান চলাচল খাতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রতিনিধি দলের কাছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে এয়ারবাস উড়োজাহাজ যুক্ত করার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে সরকার।

অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ়, গতিশীল এবং বহুমাত্রিকভাবে সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী দেশীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে একটি টেকসই মিশ্র (মিক্সড) ফ্লিট গড়ে তুলতে এয়ারবাস কেনার বিষয়ে সরকারের আগ্রহের কথা জানান। জবাবে ইউরোপীয় প্রতিনিধিরা এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।

/আইএ/এমএএল/
সম্পর্কিত
হার্টের সমস্যা থাকলে বিমানে ওঠার আগে যে বিষয়গুলো জানা জরুরি
বিমানে দীর্ঘ সফর, মাঝ-আকাশে খাবার বাছাইয়ে সতর্ক থাকুন
‘বিমান খাতে বিনিয়োগ বাড়াতে সংশোধন হচ্ছে বিধিমালা’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?