দেশে সাংবিধানিক বিপর্যয় হতে দিইনি: পদত্যাগপত্রে বিদায়ী রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২৬, ১৭:৪০আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১৮:০১

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে নিজের দায়িত্ব পালনের মূল্যায়ন তুলে ধরেছেন মো. সাহাবুদ্দিন। তিনি দাবি করেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সৃষ্ট সাংবিধানিক সংকট মোকাবিলায় তাঁর ভূমিকার কারণেই দেশে কোনও সাংবিধানিক বিপর্যয় ঘটেনি।

শুক্রবার (২৪ জুলাই) জাতীয় সংসদের স্পিকারের কাছে পাঠানো আনুষ্ঠানিক চিঠিতে তিনি পদত্যাগের কারণ, দায়িত্ব পালনের অভিজ্ঞতা এবং বর্তমান স্বাস্থ্য পরিস্থিতির বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন।

চিঠিতে তিনি বলেন, ‘‘তৎকালীন সরকারের পতনের পর সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত নেন। পরে সেই পরামর্শ অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।’’

রাষ্ট্রপতির ভাষ্য, নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে এবং সরকারি ও বিরোধী দল সংসদে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রেখেছে। পুরো প্রক্রিয়ায় তাঁর ইতিবাচক ভূমিকা দেশের সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হয়েছে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
তিন সরকারকে শপথ পড়ানো একমাত্র রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
মেয়াদের আগেই বিদায় নেওয়া প্রেসিডেন্টরা
‘বর্তমান সরকার বিদায়ী রাষ্ট্রপতির প্রতি সবসময় শ্রদ্ধা প্রকাশ করেছে’
সর্বশেষ খবর

ফায়ারফাইটার পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত
ফায়ারফাইটার পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৩ আসামি রিমান্ডে
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৩ আসামি রিমান্ডে
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
শিক্ষার্থীদের রেলপথ অবরোধে রেলওয়ের ৩৫ লাখ টাকার ক্ষতি
শিক্ষার্থীদের রেলপথ অবরোধে রেলওয়ের ৩৫ লাখ টাকার ক্ষতি