তিন সরকারকে শপথ পড়ানো একমাত্র রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২৬, ১৮:১৭আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১৮:১৭

সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তিন বছরের ব্যবধানে তিনটি ভিন্ন ভিন্ন সরকারকে শপথ পড়িয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এটি একমাত্র ঘটনা। এর আগে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর ১০ বছরের কার্যকালে শেখ হাসিনার নেতৃত্বাধীন দুটি পূর্ণাঙ্গ সরকার বা মন্ত্রিসভাকে শপথবাক্য পাঠ করিয়েছেন। তিনি ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

এই বছরের ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথবাক্য পাঠ করান। একইসঙ্গে তারেক রহমানের নেতৃত্বে তাঁর সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদেরও শপথ পড়ান তিনি।

এর আগে ২০২৪ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। ছাত্র আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়।

ওই বছরের ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। ওই সরকারকেও শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

ফলে ২০২৪, ২০২৫ ও ২০২৬— পর পর তিন বছর তিনটি সরকারকে শপথ পড়িয়েছেন মোহাম্মদ সাহাবুদ্দিন।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
রাষ্ট্রপতির এই অটোনমিক নিউরোপ্যাথি রোগ কি যে কারও হতে পারে?
রাষ্ট্রপতি পদত্যাগপত্রে রোগের নামও উল্লেখ করেছেন, আশা করি ধোঁয়াশা কাটলো: স্পিকার
মেয়াদের আগেই বিদায় নেওয়া প্রেসিডেন্টরা
সর্বশেষ খবর
জামায়াত এমপিকে জুমার নামাজ পড়াতে দেননি মুসল্লি ও বিএনপি কর্মীরা
জামায়াত এমপিকে জুমার নামাজ পড়াতে দেননি মুসল্লি ও বিএনপি কর্মীরা
রাষ্ট্রপতির এই অটোনমিক নিউরোপ্যাথি রোগ কি যে কারও হতে পারে?
রাষ্ট্রপতির এই অটোনমিক নিউরোপ্যাথি রোগ কি যে কারও হতে পারে?
মাছ-সবজিতে অস্বস্তি, কাঁচা মরিচ ৩০০ ছুঁইছুঁই
মাছ-সবজিতে অস্বস্তি, কাঁচা মরিচ ৩০০ ছুঁইছুঁই
চীনের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জিতলেন ডেলিভারিম্যান কবি
চীনের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জিতলেন ডেলিভারিম্যান কবি
সর্বাধিক পঠিত
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৩ আসামি রিমান্ডে
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৩ আসামি রিমান্ডে
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
শিক্ষার্থীদের রেলপথ অবরোধে রেলওয়ের ৩৫ লাখ টাকার ক্ষতি
শিক্ষার্থীদের রেলপথ অবরোধে রেলওয়ের ৩৫ লাখ টাকার ক্ষতি