রাষ্ট্রপতি পদত্যাগপত্রে রোগের নামও উল্লেখ করেছেন, আশা করি ধোঁয়াশা কাটলো: স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২৬, ১৮:৩৯আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১৮:৪৫

রাষ্ট্রপতির পদত্যাগকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া নানা আলোচনা-সমালোচনার অবসান হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, রাষ্ট্রপতি নিজেই লিখিতভাবে তার অসুস্থতার কথা এবং রোগের নাম উল্লেখ করেছেন। তাই এ বিষয়ে আর কোনও ধোঁয়াশা থাকার কথা নয়।

শুক্রবার (২৪ জুলাই) বিকালে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের পর জাতীয় সংসদে আয়োজিত প্রেস ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, ‘বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ একটি গুরুতর ঘটনা। এর সঙ্গে দেশের ভালো-মন্দ জড়িত। রাষ্ট্রপতি একজন মানুষ, তিনি অসুস্থ হতেই পারেন এবং তিনি রোগেরও নাম প্রকাশ করেছেন। লিখিতভাবে জানিয়েছেন তিনি কী কী রোগে ভুগছেন এবং মাঝে মাঝে তিনি অচেতন হয়ে পড়েন। এর জন্য ডাক্তারের সার্টিফিকেটের কোনও প্রয়োজন নেই। যেখানে তিনি নিজেই এটি দাবি করেছেন, সুতরাং আমরা আশা করি এই পদত্যাগের ফলে সব ধরনের ধোঁয়াশা পরিষ্কার হলো।’

তিনি বলেন, ‘কোনও ধরনের বিশৃঙ্খলা, বিরূপ মনোভাব কিংবা কনফিউশন যাতে এ বিষয়ে না ঘটে, সেটিই আমরা আশা করি।’

রাষ্ট্রপতির পদত্যাগকে সাংবিধানিক প্রক্রিয়ার অংশ উল্লেখ করে স্পিকার বলেন, ‘রাষ্ট্রপতি পদত্যাগের আগেও রাষ্ট্রপতিরা বিভিন্ন কারণে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি দেশের একটি সম্মানিত পদ। তিনি পদত্যাগ করতেই পারেন। এই চেয়ার কখনও শূন্য থাকে না। আমি জাতীয় সংসদের স্পিকার হিসেবে এই পদত্যাগপত্র গ্রহণ করেছি। এটাই বাস্তবতা। আশা করি, এখন থেকে সব ধরনের কনফিউশন দূর হয়ে যাবে।’

এর আগে প্রেস ব্রিফিংয়ে স্পিকার জানান, সংবিধানের ৫০ অনুচ্ছেদের দফা (৩) অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

রাষ্ট্রপতির পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, রাষ্ট্রপতি লিখিতভাবে জানিয়েছেন যে তিনি গুরুতর অসুস্থ। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতার পাশাপাশি তার শরীরে অটোনমিক নিউরোপ্যাথি রোগ শনাক্ত হয়েছে। এ রোগের কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হওয়ায় তিনি পদত্যাগ করেছেন।

/এসও/ইউএস/
সম্পর্কিত
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল
রাষ্ট্রপতির এই অটোনমিক নিউরোপ্যাথি রোগ কি যে কারও হতে পারে?
সর্বশেষ খবর
যে রোগের কারণে গরু দুধ কম দিচ্ছে, খামারিদের বড় ক্ষতি হচ্ছে
যে রোগের কারণে গরু দুধ কম দিচ্ছে, খামারিদের বড় ক্ষতি হচ্ছে
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল
ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল
জামায়াত এমপিকে জুমার নামাজ পড়াতে দেননি মুসল্লি ও বিএনপি কর্মীরা
জামায়াত এমপিকে জুমার নামাজ পড়াতে দেননি মুসল্লি ও বিএনপি কর্মীরা
সর্বাধিক পঠিত
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৩ আসামি রিমান্ডে
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৩ আসামি রিমান্ডে
শিক্ষার্থীদের রেলপথ অবরোধে রেলওয়ের ৩৫ লাখ টাকার ক্ষতি
শিক্ষার্থীদের রেলপথ অবরোধে রেলওয়ের ৩৫ লাখ টাকার ক্ষতি
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা