রাষ্ট্রের প্রয়োজনে দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখতে হবে: তথ্যমন্ত্রী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ জুলাই ২০২৬, ২০:৩৪ আপডেট : ২৭ জুলাই ২০২৬, ২১:০৫

গণমাধ্যম ও সাংবাদিকতা পেশা চ্যালেঞ্জের মধ্যে পড়েছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, “শিল্প প্রতিষ্ঠানগুলো মিডিয়াতে বিনিয়োগ করে মুনাফার জন্য। এই পেশাকে পৃষ্ঠপোষকতা দান করবে এমন কোনও কাঠামো এখনও গড়ে উঠেনি। সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের বাস্তব চিত্র তুলে ধরেন এবং রাষ্ট্রের দর্পণ হিসেবে কাজ করেন যেন রাষ্ট্র ভুল গন্তব্যে না যায়। এই পেশার অস্তিত্ব ছাড়া পৃথিবীর কোনও সভ্য দেশ এগিয়ে যেতে পারে না। তাই রাষ্ট্রের প্রয়োজনেই দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখতে হবে।” 

সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় বরিশাল সার্কিট হাউজের সম্মেলনকক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে ও বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় ‘বরিশাল বিভাগের সাংবাদিকদের কল্যাণে করণীয় বিষয়ক মতবিনিময় সভায়’ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।  

সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, “বর্তমান বিশ্বে তথ্যের প্রবাহ অনেক বেশি। সেখান থেকে বস্তুনিষ্ঠ সংবাদ আলাদা করা বেশ কঠিন। অনেকে তথ্যকে দূষিত করার জন্য সাংবাদিকতা করেন। সাংবাদিকদের মূল লক্ষ্য হওয়া উচিত বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরা।”  

তিনি বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি এখন মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন শনাক্ত করা বড় চ্যালেঞ্জ। বর্তমানে প্রযুক্তির বহুমাত্রিক ব্যবহার সাংবাদিকতার পেশাতে নতুন মাত্রা যোগ করেছে। পত্রিকা থেকে আমাদের চোখ বিভিন্ন ডিভাইস ও ওটিটি প্লাটফর্মে চলে আসছে। সাংবাদিকদের এই রূপান্তরের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে।” 

তিনি আরও বলেন, “গণমাধ্যমের কথা হলো দেশের কথা। গণমাধ্যমকে একটি কাঠামোতে না আনতে পারলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। সরকার এই পেশার গুণগতমান পরিবর্তন করতে সাংবাদিকদের জন্য ওয়েজবোর্ড, সম্পাদক নীতিমালা, পত্রিকায় বিজ্ঞাপন নীতি, পত্রিকা ছাপানোর সংখ্যাসহ টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) নিয়ে কাজ করছে।” এসময় তিনি মেধাবী, দক্ষ ও পেশাদার সাংবাদিকদের টিকিয়ে রাখতে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। 

সভায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছিরের সভাপতিত্বে ট্রাস্টি বোর্ডের সদস্য খন্দকার কাওছার হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান সাজু ও বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন বিশেষ অতিথির বক্তৃতা করেন। এসময় বরিশাল বিভাগের বিভিন্ন সাংবাদিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  

/জেইউ/এসটি/এমওএফ/ 
সম্পর্কিত
ডিবি হেফাজতে ইকবাল সোবহান ও রাজীব ঘোষ: সাংবাদিক মহলে উদ্বেগ
সাংবাদিক রাজীব ঘোষকে ডিবি কার্যালয়ে নেওয়ার ঘটনায় ডিআরইউর উদ্বেগ
ইকবাল সোবহান চৌধুরীকে আটকের নিন্দা নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের
সর্বশেষ খবর
ছেলেকে ডাক্তার বানাতে বাংলাদেশে এসেছিলেন মা, ফিরছেন লাশ নিয়ে
ছেলেকে ডাক্তার বানাতে বাংলাদেশে এসেছিলেন মা, ফিরছেন লাশ নিয়ে
টিভিতে আজকের খেলা (৫ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ নভেম্বর, ২০২৬)
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
সৌরবিদ্যুৎ খাতে সহজ অর্থায়নে গুরুত্ব দিচ্ছে সরকার
সৌরবিদ্যুৎ খাতে সহজ অর্থায়নে গুরুত্ব দিচ্ছে সরকার
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘হাদিসের’ সঙ্গে তুলনা করা সেই কর্মকর্তা পদ হারালেন
প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘হাদিসের’ সঙ্গে তুলনা করা সেই কর্মকর্তা পদ হারালেন