ইন্দোনেশিয়ার ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে প্রধানমন্ত্রীর শোক

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ আগস্ট ২০২৬, ০০:৪৪ আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০০:৪৪

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোকে পাঠানো শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, “ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আপনি, ইন্দোনেশিয়া সরকার এবং দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”   

প্রধানমন্ত্রী বলেন, “৭ দশমিক ৭ মাত্রার এই ভয়াবহ ভূমিকম্পে ৩৮ জনের প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞে বাংলাদেশের জনগণ গভীরভাবে শোকাহত। নিহতদের শোকসন্তপ্ত পরিবার এবং এই ভয়াবহ দুর্যোগে ক্ষতিগ্রস্ত সকলের জন্য গভীর সমবেদনা ও প্রার্থনা জানাচ্ছি।”  

শোকবার্তায় তিনি বলেন, “আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং আশা করি, চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রম দুর্দশাগ্রস্ত মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সহায়তা ও স্বস্তি বয়ে আনবে।”  

এই কঠিন সময়ে বাংলাদেশ ইন্দোনেশিয়ার পাশে রয়েছে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বাসস।  

/এসটি/ 
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর একটি প্রশ্ন
শিক্ষকতা পেশা ‘উপায়হীন বিকল্প’ হতে পারে না, শিক্ষক দিবসে প্রধানমন্ত্রী
বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও বাংলাদেশের সম্ভাবনা রয়েছে: মাহদী আমিন
সর্বশেষ খবর
সম্প্রসারিত রূপনগর আবাসিক এলাকায় দখল-চাঁদাবাজির অভিযোগ
সম্প্রসারিত রূপনগর আবাসিক এলাকায় দখল-চাঁদাবাজির অভিযোগ
মহাপ্রলয় ঘনিয়ে এসেছে, আগের ভুয়া বয়ানের পর ফের নতুন তারিখ দিলেন দ. আফ্রিকার যাজক
মহাপ্রলয় ঘনিয়ে এসেছে, আগের ভুয়া বয়ানের পর ফের নতুন তারিখ দিলেন দ. আফ্রিকার যাজক
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর একটি প্রশ্ন
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর একটি প্রশ্ন
তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান বাণিজ্যমন্ত্রী
তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান বাণিজ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের