প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর একটি প্রশ্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ অক্টোবর ২০২৬, ১৯:৪১ আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১৯:৪১

প্রধানমন্ত্রী তা‌রেক রহমা‌নের ভারত সফর নি‌য়ে আশাবাদী পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ত‌বে ভার‌তে ব‌সে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বিরক্ত কর‌ছেন এমন প‌রি‌স্থি‌তি ভারতের সঙ্গে হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফর কর‌তেন কিনা, সেই প্রশ্ন রেখেছেন তি‌নি।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’-এর সমাপনী দি‌নে বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের মু‌খোমু‌খি হ‌য়ে এ কথা ব‌লেন তিনি।

হুমায়ুন কবির ব‌লেন, ‘সফর হ‌বে, আমি আশাবাদী। প্রধানমন্ত্রী কখ‌নও ব‌লে‌নি তি‌নি ভারত যা‌বেন না। একটা নতুন সরকা‌রের চ‌্যা‌লেঞ্জ বুঝ‌তে হ‌বে। ২ হাজার মানুষ হত‌্যা ক‌রে একজন সন্ত্রাসী (‌শেখ হা‌সিনা) ভার‌তে পা‌লি‌য়ে গে‌ছেন, ৩ থেকে ৪ হাজার মানুষ গুম ক‌রে ওখা‌নে (ভার‌তে) গি‌য়ে ব‌সে আছেন। আবার তিনি ওখা‌নে ব‌সে গালি দিচ্ছেন বা ওখান থেকে বিরক্ত করার চেষ্টা করছেন। এমন প‌রি‌বে‌শে ভার‌তের প্রধানমন্ত্রী ন‌রেন্দ্র মো‌দি এখা‌নে আসতেন?’ 

প্রতিমন্ত্রী ব‌লেন, ‘যাই হোক, আমরা কথাবার্তার মাধ্যমে একটি সমাধানে পৌঁছাবো, ই‌তিবাচক হবে এবং আমি আশাবাদী একটা সফর হ‌বে (প্রধানমন্ত্রীর)।’ 

তা‌রেক রহমা‌নের সফর নি‌য়ে সরকার সহায়ক প‌রি‌বে‌শের কথা বল‌ছে। এ‌টি কীভা‌বে‌ প্রশ্ন রাখা হ‌লে হুমায়ুন ক‌বির ব‌লেন, ‘আলাপ-আলোচনার মাধ‌্যমে। কিছু চ্যালেঞ্জেস আছে, এই চ্যালেঞ্জগুলার একটা সমাধান পজিটিভলি আমরা করতে পারবো। যেহেতু ডায়লগ ইজ দেয়ার, এনগেজমেন্ট ইজ দেয়ার। সুতরাং আমি ম‌নে ক‌রি এটা থে‌কে একটা ভা‌লো কিছু হ‌বে।’  

নভেম্বরে প্রধানমন্ত্রীর দি‌ল্লি সফর নি‌য়ে এক প্রশ্নের জবা‌বে প্রতিমন্ত্রী ব‌লেন, ‘ওটা তো কালকে-পরশুর তারিখ দিয়ে হবে না। যেটা বাংলাদেশের জন্য ভালো, সেটাই হবে। যেটা বাংলাদেশের জাতীয় স্বা‌র্থের জন্য ভালো ওটাতেই আমরা যাবো।’  

গঙ্গা চুক্তির নবায়ন নি‌য়ে এক প্রশ্নের জবা‌বে হুমায়ুন ক‌বির ব‌লেন, ‘দুই দে‌শের জাতীয় স্বার্থ নি‌য়ে দুই সরকার বস‌বে।’ 

/এসও/এসটি/ 
সম্পর্কিত
বারাণসীকে ‘অন্য কোনও গ্রহ’ বললেন মার্কিন তরুণী
আজ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
বিদেশি বিনিয়োগ-প্রক্রিয়ায় গতি আনতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের অষ্টম চালান
রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের অষ্টম চালান
এনভিডিয়া কেলেঙ্কারি: এশীয় এআই প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করছে যুক্তরাষ্ট্র
এনভিডিয়া কেলেঙ্কারি: এশীয় এআই প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করছে যুক্তরাষ্ট্র
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান আরেকটু বেশি
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান আরেকটু বেশি
স্তন ক্যানসারের নতুন ওষুধ অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র
স্তন ক্যানসারের নতুন ওষুধ অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
জুলাই আন্দোলনে হারিয়েছেন চোখ, আজ টোল আদায়কারীর ঘুষিতে জুলাইযোদ্ধার মৃত্যু
জুলাই আন্দোলনে হারিয়েছেন চোখ, আজ টোল আদায়কারীর ঘুষিতে জুলাইযোদ্ধার মৃত্যু
গোপালগঞ্জে থানায় আগুন দিয়ে ফেসবুকে ভিডিও দেওয়া সেই ছাত্রলীগ কর্মী গ্রেফতার
গোপালগঞ্জে থানায় আগুন দিয়ে ফেসবুকে ভিডিও দেওয়া সেই ছাত্রলীগ কর্মী গ্রেফতার