পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২৬, ১৯:৫০আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১৯:৫০

ভুটানের পররাষ্ট্র সচিব পেমা লেকতুপ দর্জি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। প্রতিমন্ত্রী ভুটানের গেলেফু মাইন্ডফুলনেস সিটি (জিএমসি) উদ্যোগের প্রশংসা করে কুড়িগ্রামে ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) দ্রুত চালু করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, এই দুটি বিশেষ অঞ্চল চালু হলে বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং যোগাযোগের মাধ্যমে পারস্পরিক লাভজনক অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে পারস্পরিক এবং পরিপূরক হবে।

প্রতিমন্ত্রী সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন (সার্ক) গঠনের ধারণার কথা স্মরণ করে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আঞ্চলিক সহযোগিতার দৃষ্টিভঙ্গির কথা স্মরণ করেন। আঞ্চলিক সংহতি এবং জনগণের সম্মিলিত সুবিধার জন্য সার্ককে পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার ওপর উভয় পক্ষই জোর দিয়েছে।

ভুটানের পররাষ্ট্র সচিব বাংলাদেশ ও ভুটানের মধ্যে অনুষ্ঠিত চতুর্থ ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) যোগ দিতে তিন দিনের সফরে ঢাকায় রয়েছেন।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জলবায়ু ইস্যুতে আগের সরকারের রাজনৈতিক অঙ্গীকার ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মার্চ-এপ্রিলের মধ্যে পূর্ণাঙ্গ কার্যক্রমে যাবে শাহজালালের থার্ড টার্মিনাল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
একই হাসপাতালে আবারও আগুন, রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক
একই হাসপাতালে আবারও আগুন, রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক
চট্টগ্রামের কারাগারে ১৯৮ বিদেশি, কীভাবে দেশে এলেন তারা?
চট্টগ্রামের কারাগারে ১৯৮ বিদেশি, কীভাবে দেশে এলেন তারা?
বাংলাদেশে পা পড়েছিল মেসি আর আর্জেন্টিনার, কেমন ছিল সেই দিনগুলো
বাংলাদেশে পা পড়েছিল মেসি আর আর্জেন্টিনার, কেমন ছিল সেই দিনগুলো
থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই
থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী