সর্বনিম্ন ভাড়া ১০ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫০আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫০

দেশের বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে মহানগর, আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী বাসের যাত্রীপ্রতি প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে। এছাড়া আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া যাত্রীপ্রতি প্রতি কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে। 

অপরদিকে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন জেলা— নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা— অভ্যন্তরে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়াও বাড়ানো হয়েছে। এসব ক্ষেত্রে যাত্রীপ্রতি প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৪৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা করা হয়েছে।

একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১০ টাকা ও ৮ টাকা। 

আরামদায়ক ভ্রমণের জন্য বিআরটিএ কর্তৃক অনুমোদিত আসন সংখ্যা কমিয়ে বাস-মিনিবাসের আসন সংখ্যা পুনর্বিন্যাস করা হলে উপর্যুক্ত অনুচ্ছেদ-খ অনুযায়ী নির্ধারিত ভাড়া আনুপাতিকভাবে পুনঃনির্ধারিত করতে হবে। সেক্ষেত্রে রুট পারমিট অনুমোদনকারী কর্তৃপক্ষ (বিআরটিএ) বা যাত্রী ও পণ্য পরিবহন কমিটি হতে আনুপাতিকভাবে ভাড়ার হার অনুমোদন করিয়ে নিতে হবে।

এ ভাড়ার হার গ্যাসচালিত বাস-মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

এ ভাড়ার হার প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে আবশ্যিকভাবে প্রদর্শন করতে হবে। 

প্রজ্ঞাপনে বলা হয়, ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া নির্ধারণ সংক্রান্ত ইতোপূর্বে জারিকৃত সকল প্রজ্ঞাপন বা আদেশ এতদ্বারা রহিত করা হলো।

জনস্বার্থে জারিকৃত এ ভাড়ার হার ২২ সেপ্টেম্বর হতে কার্যকর হবে বলেও জানানো হয়। 

/এসও/এসটি/
সম্পর্কিত
প্রজ্ঞাপনের আগেই বেড়েছে বাসভাড়া, দূরপাল্লায় ১০০ টাকা পর্যন্ত বেশি
তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন থেকে নিত্যপণ্যে বাড়তি খরচের শঙ্কা
বাসভাড়া কিলোমিটার প্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব 
সর্বশেষ খবর
‘গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় সরকার গণবিচ্ছিন্ন হয়ে পড়ছে’
‘গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় সরকার গণবিচ্ছিন্ন হয়ে পড়ছে’
আমরা নিজেদের ভাগ্য বদল করতে আসিনি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
আমরা নিজেদের ভাগ্য বদল করতে আসিনি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
তামান্নার মধুবনী ওড়নায় রাধা-কৃষ্ণ, সাজে বিহারের ঐতিহ্য
তামান্নার মধুবনী ওড়নায় রাধা-কৃষ্ণ, সাজে বিহারের ঐতিহ্য
সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়ার পর বদলে গেছে ঐশ্বরিয়া লক্ষ্মীর জীবন
সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়ার পর বদলে গেছে ঐশ্বরিয়া লক্ষ্মীর জীবন
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না
সরকারি চাকরিজীবীদের পাসপোর্টে নতুন নিয়ম
সরকারি চাকরিজীবীদের পাসপোর্টে নতুন নিয়ম