পদত্যাগপত্রে যা লিখলেন মিষ্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ অক্টোবর ২০২৬, ১৮:০৩ আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১৮:০৫

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে তিনি পদত্যাগপত্র জামা দেন বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। 

‘বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ প্রসঙ্গে’ উল্লেখ করে পদত্যাগপত্রে মিষ্টি লেখেন, আমি নিম্ন স্বাক্ষরকারী ফেরদৌসী আহমেদ, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন) হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমি সম্পূর্ণ স্বজ্ঞানে ও স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য (সংরক্ষিত মহিলা আসন-২০) পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।

তিনি আরও লেখেন, অতএব বিনীত প্রার্থনা এই যে, আমার পদত্যাগ পত্রটি গ্রহণ করে পদত্যাগ কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আপনার সদয় মর্জি হয়।

পদত্যাগের পরে সাংবাদিকদের স্পিকার বলেন, ‘সংবিধানের বিধান অনুযায়ী পদত্যাগপত্র পাওয়ার সঙ্গে সঙ্গেই তার পদত্যাগ কার্যকর হয়েছে।’ পদত্যাগের গ্যাজেট হলেই নির্বাচন কমিশনে পাঠানো হবে বলেও জানান স্পিকার।

তিনি আরও বলেন, সংরক্ষিত নারী আসনের ২৩ নম্বর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি আমার অফিসে এসে লিখিতভাবে পত্র দিয়ে গিয়েছেন। সংবিধানের বিধান অনুযায়ী, পত্রটি পাওয়ার পরই তার পদ শূন্য হয়ে গেছে। আমরা এটি নির্বাচন কমিশনে পাঠিয়ে দেব। আজ থেকেই এই পদত্যাগ কার্যকর হবে।

পদত্যাগের কারণ উল্লেখ করা হয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্পিকার বলেন, সংসদের বিধান হলো, এমপির যখন পদত্যাগ করেন তখন কোনও কারণ উল্লেখ করেন না।

/এসএমএ/আইএএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা
৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা
ব্র্যাক ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
ব্র্যাক ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
কবির স্মৃতিবিজড়িত গ্রামবাড়ি, ঘুরে আসুন আহসান হাবীবের জন্মভিটা
কবির স্মৃতিবিজড়িত গ্রামবাড়ি, ঘুরে আসুন আহসান হাবীবের জন্মভিটা
দেশে ভূমিকম্প অনুভূত, কখন কোথায়
দেশে ভূমিকম্প অনুভূত, কখন কোথায়
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা