ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ অক্টোবর ২০২৬, ১৩:৩৩ আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১৩:৩৯

আগামী ২১ জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সোমবার (১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ১৩তম কমিশন সভা শেষে তিনি এ কথা জানান। 

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপ ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপ ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপ ২৯ এপ্রিল, চতুর্থ ধাপ ১৩ মে ও পঞ্চম ধাপ ২৭ মে অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, প্রতিটি তারিখই বৃহস্পতিবার পড়েছে। প্রতি নির্বাচনের ৬ সপ্তাহ আগে তফসিল ঘোষণা করবে জেলা প্রশাসক।

/এএজে/আইএএম/
সম্পর্কিত
ইউপি নির্বাচন শুরু হলেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে: সিইসি
উপনির্বাচনকে ছোট করে দেখছি না, জাতীয় নির্বাচনের মতো গুরুত্ব দেওয়া হচ্ছে: সিইসি
এখন পর্যন্ত এনআইডি সংশোধনের আবেদন পড়েছে ৬৬ লাখ, বাতিল হয়েছে সাড়ে ১৩ লাখ
সর্বশেষ খবর
হঠাৎ সবজির দাম আকাশ ছোঁয়া 
হঠাৎ সবজির দাম আকাশ ছোঁয়া 
যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপির বাড়িসহ একাধিক বাড়িতে আগুন
যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপির বাড়িসহ একাধিক বাড়িতে আগুন
সোমালীয় জলদস্যুদের কবজায় আমিরাতের কার্গো জাহাজ
সোমালীয় জলদস্যুদের কবজায় আমিরাতের কার্গো জাহাজ
পর্দার ‘স্টার ওয়ার্স’-এর কাল্পনিক জগৎ যেন বাস্তবেই ধরা দিয়েছে উটাহতে
পর্দার ‘স্টার ওয়ার্স’-এর কাল্পনিক জগৎ যেন বাস্তবেই ধরা দিয়েছে উটাহতে
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও