প্রাথমিকে বৃত্তি পেলো সাড়ে ৮২ হাজার শিক্ষার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০১৬, ২০:০৮আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ২০:১৯

প্রাইমারি-বৃত্তি-পরীক্ষা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে বৃত্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে সরকার। এ বছর ট্যালেন্টপুল ও সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে ৮২ হাজার ৫০০ জন শিক্ষার্থী। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেন।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে www.dpe.gov.bd পাওয়া যাবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
আরও পড়ুন: কিছুটা প্রতারণা করে শফিক রেহমানকে গ্রেফতার করা হয়েছে: ফখরুল
মোস্তাফিজুর রহমান ফিজার বলেন, ‘বর্তমানে সাধারণ কোটায় বৃত্তির সংখ্যা ৪৯ হাজার ৫০০ বিধায় মোট ৭ হাজার ৯০৬টি ইউনিয়ন/ পৌরসভার ওয়ার্ডে ৬টি করে সাধারণ বৃত্তি হিসেবে ৪৭টি হাজার ৪৩৬টি সাধারণ বৃত্তি প্রদান করা হয়েছে।
৫০৯টি উপজেলা/ থানায় ৪টি করে মোট ২ হাজার ৩৬টি সাধারণ বৃত্তি প্রদান করা হয়েছে। বাকি ২৮টি সাধারণ বৃত্তির জন্য ৮ বিভাগের ছাত্রছাত্রীদের ফলাফলের ভিত্তিতে প্রতিটি বিভাগ হতে ৩টি করে ২৪টি সাধারণ বৃত্তি প্রদানের পর অবশিষ্ট ৪টি বৃত্তি বণ্টন করা হয়নি।
তিনি বলেন, এতদিন ২২ হাজার ট্যালেন্টপুল এবং ৩৩ হাজার সাধারণ বৃত্তি দেওয়া হলেও বৃত্তিপ্রাপ্তদের সংখ্যা ২৭ হাজার ৫০০টি বাড়ানো হয়েছে। আগে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের মাসে ২০০ টাকা করে দেওয়া হলেও এবার থেকে ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ১৫০ টাকার পরিবর্তে ২২৫ টাকা করে দেওয়া হবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত তিন বছর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বৃত্তির টাকা পাবে।

অারও পড়ুন: কর্মসূচিতে যাচ্ছে বিএনপি

তিনি আরও বলেন, আগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার জন্য আলাদা পরীক্ষা নেওয়া হতো। ২০১০ সালে সমাপনী পরীক্ষা চালুর পর তার ফলের ভিত্তিতেই উপজেলাভিত্তিক এ বৃত্তি দেওয়া হচ্ছে। 

ঝরে পড়া রোধ, শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, মেধার স্বীকৃতি ও সুষম মেধা বিকাশের লক্ষ্যে প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এই বৃত্তি দেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী। 

বৃত্তিতে শিক্ষার্থীর সংখ্যা ও অর্থের পরিমাণ বাড়াতে নীতিমালাও সংশোধন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গত ৩১ ডিসেম্বর প্রাথমিক সমাপনীর ফল প্রকাশিত হয়।এতে ৯৮ দশমিক ৫২ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। আর  দুই লাখ ৭৫ হাজার ৯৮০ জন জিপিএ-৫ পেয়েছে।

/আরএআর/ এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
এআইয়ের যুগে বদলে যাচ্ছে দেশের শিক্ষা: আছে ঝুঁকি, প্রস্তুতি কতটা? 
এআইয়ের যুগে বদলে যাচ্ছে দেশের শিক্ষা: আছে ঝুঁকি, প্রস্তুতি কতটা? 
বিশ্ব ফুটবলের সবচেয়ে দামি ১০ কোচ, তালিকায় কারা আছেন?
বিশ্ব ফুটবলের সবচেয়ে দামি ১০ কোচ, তালিকায় কারা আছেন?
হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা
হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা
আজ বৃষ্টি হতে পারে যেসব এলাকায়
আজ বৃষ্টি হতে পারে যেসব এলাকায়
সর্বাধিক পঠিত
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’