অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডার, স্পিকার বললেন ‘ওয়ালাইকুম সালাম না শুনেই শুরু করলেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২৬, ১৮:২৭ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১৮:২৭

সংসদ অধিবেশনের কার্যক্রম শুরু হওয়ার আগেই পয়েন্ট অব অর্ডারে কথা বলতে দাঁড়িয়ে যাওয়া সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে থামিয়ে রসিকতা করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘মাত্র আপনাদের সালাম দিলাম। এর মধ্যেই তো আপনি একটা তুলে দিলেন। ওয়ালাইকুম সালাম শোনার আগেই তো আপনি একটা তুলে দিলেন।’

মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকের শুরুতে এই ঘটনা ঘটে।

এর আগে এক সংসদ সদস্য একটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওর প্রসঙ্গ তুলে সংসদীয় স্থায়ী কমিটিকে হেয় করার অভিযোগ করেন। তিনি বলেন, ভিডিওতে দাবি করা হয়েছে, সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ ছাড়া মন্ত্রণালয়ের কোনও সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই। একই সঙ্গে কমিটির সুপারিশ মন্ত্রণালয় গ্রহণ করতেও পারে, নাও পারে বলে উল্লেখ করা হয়েছে। এই ধরনের বক্তব্যের মাধ্যমে সংসদীয় কমিটিকে হেয় করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ওই সংসদ সদস্য আরও অভিযোগ করেন, ভিডিওটি প্রকাশ করেছেন ছাত্রলীগের সাবেক একজন ক্যাডার ও হলুদ সাংবাদিক। ভিডিও প্রকাশের পেছনে গুরুত্বপূর্ণ কেউ জড়িত থাকতে পারেন বলেও সন্দেহ প্রকাশ করেন তিনি। বিষয়টি মন্ত্রণালয়ের সচিবকে জানিয়েছেন এবং স্পিকারকে ভিডিওটি দেখিয়ে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন বলে জানান।

সংশ্লিষ্ট অনলাইন সংবাদমাধ্যমটির নিবন্ধন নেই বলেও অভিযোগ করেন ওই সংসদ সদস্য। আগে অন্য একজন এটি পরিচালনা করতেন উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে সংসদের ভেতরের কেউ এর সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

জবাবে স্পিকার বলেন, সংসদে কোনও বিষয় উত্থাপনের নির্দিষ্ট সময় ও নিয়ম রয়েছে। পয়েন্ট অব অর্ডারে কথা বলতে হলে প্রথমে দাঁড়িয়ে কোন বিধিতে বিষয়টি উত্থাপন করা হচ্ছে, তা উল্লেখ করতে হবে। দিনের কার্যসূচির এক অংশ থেকে অন্য অংশে যাওয়ার মধ্যবর্তী সময়ে পয়েন্ট অব অর্ডার উত্থাপনের সুযোগ রয়েছে।

স্পিকার বলেন, ‘এখনও তো শুরুই করলাম না। শুধু আপনাদের আসসালামু আলাইকুম দিলাম। এর মধ্যেই তো আপনি একটা তুলে দিলেন। ওয়ালাইকুম সালাম শোনার আগেই তো আপনি একটা তুলে দিলেন।’

তিনি আরও বলেন, কিছুক্ষণ পর প্রশ্নোত্তর পর্ব শেষ হলে বিষয়টি উত্থাপন করা যেতে পারে। তখন সংসদের বিধি অনুযায়ী তা বিবেচনা করে দেখবেন।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
২৪ হাজার হয়রানিমূলক মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী
সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণা, স্বাগত জানালো তামাকবিরোধী জোট
ভারতের সঙ্গে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, নতুন শঙ্কা জামায়াতের
সর্বশেষ খবর
ধর্ষণ মামলা ছাড়া রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হবে: আইনমন্ত্রী
ধর্ষণ মামলা ছাড়া রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হবে: আইনমন্ত্রী
১০ বছরের কারাদণ্ড রাসেল ব্র্যান্ডের, নতুন অভিযোগের তদন্তে পুলিশ
১০ বছরের কারাদণ্ড রাসেল ব্র্যান্ডের, নতুন অভিযোগের তদন্তে পুলিশ
জুলাই শহীদ সাগর স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ: দুই কিশোরসহ গ্রেফতার ৩
জুলাই শহীদ সাগর স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ: দুই কিশোরসহ গ্রেফতার ৩
অপতথ্য প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী
অপতথ্য প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী