এআই জোয়ারে চীনের বাণিজ্য উদ্বৃত্ত ছাড়ালো ১ ট্রিলিয়ন

আন্তর্জাতিক ডেস্ক
১০ নভেম্বর ২০২৬, ১৯:৪৪ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১৯:৪৪

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো তৈরির হিড়িকের কারণে হাই-টেক পণ্যের রফতানি বেড়ে যাওয়ায় চলতি বছরের প্রথম ১০ মাসে চীনের বাণিজ্য উদ্বৃত্ত ১ ট্রিলিয়ন (১ লাখ কোটি) ডলার ছাড়িয়ে গেছে। দেশীয় বাজারে দুর্বল চাহিদার ঘাটতি পুষিয়ে এআই পণ্যের এই প্রবৃদ্ধি চীনের অর্থনীতিকে শক্তিশালী করলেও বড় বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে উত্তেজনা আরও বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেনঝেনে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনের ঠিক আগেই এই তথ্য সামনে এলো। সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলতি বছরের তৃতীয় সাক্ষাতে বাণিজ্য শুল্ক ও সামগ্রিক অর্থনৈতিক সম্পর্ক মূল আলোচনায় থাকবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার প্রকাশিত কাস্টমস ডেটা অনুযায়ী, গত বছরের অক্টোবরের তুলনায় চলতি বছরের অক্টোবরে চীনের রফতানি ৩৫.২ শতাংশ বেড়েছে। এতে প্রথম ১০ মাসে দেশটির মোট বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়ায় ১.০৪ ট্রিলিয়ন ডলারে, যা টানা দ্বিতীয় বছরের মতো ১ ট্রিলিয়ন ডলার অতিক্রম করার রেকর্ড এবং গত ২০২৫ সালের চেয়েও এক মাস আগে এই মাইলফলকে পৌঁছালো। প্রথম ১০ মাসে সেমিকন্ডাক্টর রফতানি ১১১.১ শতাংশ এবং সার্বিক হাই-টেক পণ্য পাঠানো ৪৭.৯ শতাংশ বেড়েছে। তবে অভ্যন্তরীণ বাজারে বাড়ি বিক্রির ধস ও গৃহস্থালি চাহিদার মন্দার কারণে গাড়ি এবং অন্যান্য পণ্যে বিদেশের বাজারের ওপর বেইজিংয়ের নির্ভরতা বাড়ছে।

ট্রিভিয়াম চায়নার প্রধান ম্যাক্রোইকোনমিস্ট জো পিসেল বলেন, বিশেষ করে চীনা নির্মাতারা বিদেশের বাজারে তাদের উপস্থিতি বাড়াতে থাকায় ২০২৭ সালে অতিরিক্ত শুল্ক এবং অন্যান্য বাণিজ্যিক বাধা বৃদ্ধির ঝুঁকি থেকেই যাচ্ছে।

ক্যাপিটাল ইকোনমিক্সের অর্থনীতিবিদ নগুয়েন হোয়াং নাম জানান, বিরল খনিজ রফতানিতে কড়াকড়ি কিছুটা শিথিল হওয়ার আভাস মিলেছে, যা মার্কিন চাপের প্রতিফলন হতে পারে।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও বাণিজ্যিক টানাপোড়েন বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে আইএনজির প্রধান অর্থনীতিবিদ লিন সং মনে করেন, শেয়ার বাজারে সাম্প্রতিক অস্থিরতা সত্ত্বেও আগামী মাসগুলোতে এআই-সংক্রান্ত বাণিজ্য শক্তিশালী থাকবে।

সূত্র: রয়টার্স

/এএ/
সম্পর্কিত
স্বামীকে রাজনীতিতে না আসতে ‘মিনতি’ করলেও ছেলেকে কেন বাধা দেননি সোনিয়া?
৯ মাস পর এক টেবিলে মুখোমুখি রাশিয়া ও ইউক্রেন, আবুধাবিতে শুরু শান্তি আলোচনা
ঘন কুয়াশায় বুলগেরিয়ার মহাসড়কে একে একে ৫০ গাড়ির সংঘর্ষ, প্রাণ হারালেন ১১ জন
সর্বশেষ খবর
আইইউবির ২৭তম সমাবর্তনে সনদ পেলেন ২,০৬৭ শিক্ষার্থী
আইইউবির ২৭তম সমাবর্তনে সনদ পেলেন ২,০৬৭ শিক্ষার্থী
কাজ শুরু হয় না, শুরু হলে ঠিকাদারদের খুঁজে পাওয়া যায় না: ডেপুটি স্পিকার
কাজ শুরু হয় না, শুরু হলে ঠিকাদারদের খুঁজে পাওয়া যায় না: ডেপুটি স্পিকার
আইনশৃঙ্খলা মোকাবিলায় সরকারের ব্যর্থতায় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবি নাহিদের
আইনশৃঙ্খলা মোকাবিলায় সরকারের ব্যর্থতায় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবি নাহিদের
কড়াইল বস্তির উন্নয়নে অর্থায়নে সম্মত এডিবি
কড়াইল বস্তির উন্নয়নে অর্থায়নে সম্মত এডিবি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’