সংবিধান সংশোধন কমিটিসহ চার সংসদীয় কমিটি পুনর্গঠন, সদস্য পরিবর্তন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২৬, ০০:৪২ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০০:৪৩

সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটিসহ জাতীয় সংসদের চারটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। কমিটিগুলোতে কয়েকজন সদস্য পরিবর্তনের পাশাপাশি নতুন নির্বাচিত সংসদ সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে প্রস্তাবগুলো উত্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো পাস হয়।

সংবিধান সংশোধনবিষয়ক ১২ সদস্যের বিশেষ কমিটিতে বিএনপির সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলের পরিবর্তে স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই কমিটির সভাপতি। এর আগে কমিটিতে বিএনপির আটজন সদস্য ছিলেন।

প্রস্তাব উত্থাপনের সময় চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, সংবিধান সংশোধনবিষয়ক কমিটিতে বিরোধী দলের সংসদ সদস্যদের অন্তর্ভুক্ত করার বিষয়ে সরকার এখনো আগ্রহী।

তিনি বলেন, ‘কমিটিতে যেসব বিরোধী দলের সদস্য থাকার কথা ছিল, তাদের আমরা সব সময়ই আমন্ত্রণ জানিয়েছি এবং ভবিষ্যতেও জানাবো। কমিটি চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া পর্যন্ত তাঁদের জন্য আমাদের দরজা খোলা থাকবে। তাঁরা যোগ দিতে চাইলে কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে।’

এ ছাড়া সম্প্রতি অনুষ্ঠিত উপনির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য মির্জা ফয়সাল আমিনকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য এলিজা জামানকে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতেও সদস্য পরিবর্তন করা হয়েছে। জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আবদুল বারী সরদারের পরিবর্তে একই দলের মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই পরিবর্তনের ব্যাখ্যায় চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, বিরোধী দলের ছায়া মন্ত্রিসভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন মোসলেহ উদ্দিন ফরিদ। এ কারণে তাকে স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
ধীরে ধীরে দেশে কোনও মব থাকতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
‘মাননীয় স্পিকার, আমি নতুন মন্ত্রী’
‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল’ সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: ছাড়পত্র পেয়েছেন ৮৫ জন, চিকিৎসাধীন আরও ৯
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: ছাড়পত্র পেয়েছেন ৮৫ জন, চিকিৎসাধীন আরও ৯
বিমানবন্দরে ছিনতাইয়ের অভিযোগে নারী আটক
বিমানবন্দরে ছিনতাইয়ের অভিযোগে নারী আটক
ওষুধের কৃত্রিম সংকট, দলিল নিবন্ধনে ঘুষসহ চার অভিযোগে দুদকের অভিযান
ওষুধের কৃত্রিম সংকট, দলিল নিবন্ধনে ঘুষসহ চার অভিযোগে দুদকের অভিযান
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
শাহজালালের থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের শর্ত অনুমোদন
শাহজালালের থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের শর্ত অনুমোদন