মানবপাচার ও ভিসা জালিয়াতি রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-আরব আমিরাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২৬, ১৯:১৪ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১৯:১৪

মানবপাচার, ভিসা জালিয়াতি, মানি লন্ডারিং ও সাইবার অপরাধ প্রতিরোধে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। একইসঙ্গে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে দুই দেশের পুলিশ ও নিরাপত্তা সংস্থার মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পুলিশ সদর দফতরে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লা আলী খাসেইফ আলহামুদীর সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে দুই দেশের পুলিশ ও নিরাপত্তা সংস্থার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা, মানবপাচার ও ভিসা জালিয়াতি প্রতিরোধে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এছাড়া আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় মানি লন্ডারিং প্রতিরোধ, সাইবার অপরাধ ও ডিজিটাল ফরেনসিক তদন্তে সহযোগিতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) স্মার্ট পুলিশিং এবং পুলিশ সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার বিষয়টিও উঠে আসে।

এ সময় আইজিপি মো. আলী হোসেন ফকির আন্তঃদেশীয় অপরাধ দমন এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, পর্যটকদের জন্য বাড়ছে সুবিধা
আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন ত্রিপক্ষীয় শান্তি আলোচনা গড়ালো দ্বিতীয় দিনে
১০ বাহিনীর রাজত্ব, সন্ধ্যা হলেই নামে আতঙ্ক
সর্বশেষ খবর
এনআইডি লক হওয়া ৩৫ হাজার বাংলাদেশি কারা, আনলক হবে কীভাবে
এনআইডি লক হওয়া ৩৫ হাজার বাংলাদেশি কারা, আনলক হবে কীভাবে
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
বেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রী
বেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রী
ভূমিহীন কৃষক-শিক্ষার্থী-প্রবাসীরা পাবেন জামানত ছাড়াই ঋণ
ভূমিহীন কৃষক-শিক্ষার্থী-প্রবাসীরা পাবেন জামানত ছাড়াই ঋণ
সর্বাধিক পঠিত
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি