কার্বন বাজার সহযোগিতায় বাংলাদেশ-সিঙ্গাপুরের সমঝোতা স্মারক সই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২৬, ০৪:৫০ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৫০

প্যারিস চুক্তির অনুচ্ছেদ ৬-এর আওতায় আন্তর্জাতিক কার্বন বাজারে সহযোগিতা জোরদার ও জলবায়ু অর্থায়নের নতুন সুযোগ সৃষ্টিতে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর সিঙ্গাপুর প্যাভিলিয়নে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং সিঙ্গাপুরের পক্ষে দেশটির সাসটেইনেবিলিটি ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব মেলভিন অং এতে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, সিঙ্গাপুরের সঙ্গে এ অংশীদারিত্ব কার্বন অর্থায়নের নতুন সুযোগ সৃষ্টি, উচ্চমানসম্পন্ন ও স্বচ্ছ কার্বন বাজারের বিকাশ এবং বাংলাদেশের এনডিসি ৩.০ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টেকসই উন্নয়ন ও জলবায়ু বিষয়ে লক্ষ্য অর্জনে বাংলাদেশ সিঙ্গাপুরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সমঝোতা স্মারকের আওতায় দুই দেশ কার্বন ক্রেডিট-সংক্রান্ত তথ্য, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে কার্বন নিঃসরণ হ্রাসমূলক প্রকল্পে সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে।

এ উদ্যোগের ফলে বাংলাদেশে আন্তর্জাতিক মানসম্পন্ন কার্বন বাজারের বিকাশ, জলবায়ুবান্ধব প্রযুক্তি হস্তান্তর, বেসরকারি খাতের বিনিয়োগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

সমঝোতা স্মারকের ধারাবাহিকতায় আগামী বছর ইথিওপিয়ায় অনুষ্ঠেয় কপ৩২ সম্মেলনে দুই দেশের মধ্যে একটি বাস্তবায়ন চুক্তি স্বাক্ষরের প্রত্যাশা রয়েছে।

/এসএনএস/এসটি/ 
সম্পর্কিত
জলবায়ু সহনশীলতায় ৩ কোটি ডলার অর্থায়ন নিয়ে সিআইএফের সঙ্গে বৈঠক
কপ৩১ জ্বালানি রূপান্তরে সংসদ সদস্য ও নাগরিক সমাজের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান
অর্থায়ন ও জীবাশ্ম জ্বালানির ব্যবহার নিয়ে জলবায়ু সম্মেলনে মতবিরোধ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৫ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৫ নভেম্বর, ২০২৬)
জাতীয় মহিলা দাবায় প্রথমবার চ্যাম্পিয়ন ওয়াদিফা
জাতীয় মহিলা দাবায় প্রথমবার চ্যাম্পিয়ন ওয়াদিফা
কেমব্রিজে একক আলোচনা সভায় বক্তব্য রাখলেন নাহিদ ইসলাম 
কেমব্রিজে একক আলোচনা সভায় বক্তব্য রাখলেন নাহিদ ইসলাম 
মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উদযাপনে বিএনপির কমিটি
মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উদযাপনে বিএনপির কমিটি
সর্বাধিক পঠিত
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ
তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ