শেখ হাসিনাকে ফেরানো নিয়ে সরকারের বক্তব্যে অসংগতি, সংসদে রুমিনের প্রশ্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২৬, ১৯:৫৯ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১৯:৫৯

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো, তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়া নিয়ে সরকারের মন্ত্রী ও উপদেষ্টাদের বক্তব্যে পরস্পরবিরোধিতা রয়েছে বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেছেন, একজন উপদেষ্টা শেখ হাসিনার দেশে ফেরার পথে বাধা না দেওয়ার কথা বলছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকে পাসপোর্ট বা ট্রাভেল পাস না দেওয়ার কথা বলছেন। 

অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, পাসপোর্ট ও এনআইডির আবেদনের সত্যতা যাচাই করা হয়নি। সরকারের এমন পরস্পরবিরোধী বক্তব্যের মধ্যে তিনি শেখ হাসিনার পাসপোর্টের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সামনে আনেন।

রবিবার (১৫ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদে ৭১ বিধিতে দেওয়া নেটিশে ওপর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন রুমিন ফারহানা। এ সময় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ের বক্তব্য তুলে ধরেন রুমিন ফারহানা। তিনি বলেন, বাংলা সাহিত্যের বিখ্যাত উক্তি ‘কাদম্বরী মরিয়া প্রমাণ করিয়াছিলেন যে তিনি মরেন নাই’—ঠিক তেমনিভাবে শেখ হাসিনা দেশে উপস্থিত না থেকেও বিভিন্ন মাধ্যমে তার উপস্থিতি জানান দিচ্ছেন।

গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনাকে এর সর্বশেষ উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি। রুমিন ফারহানা বলেন, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সাম্প্রতিক সময়ে সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা যে বক্তব্য দিচ্ছেন, সেগুলোর মধ্যে কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। 

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান গত ৯ নভেম্বর বলেছেন, শেখ হাসিনা নিজে ফিরুন কিংবা তাকে ফিরিয়ে আনা হোক, সরকারের চাওয়া একটাই—সরকার তার দেশে ফেরা ঠেকাতে চায় না। তিনি আরও বলেছেন, মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেও শেখ হাসিনা এখনো বাংলাদেশের নাগরিক। আমি বলছি, এখন তার পাসপোর্টের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক।’ 

অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না। গত ৯ নভেম্বর তিনি বলেছেন, কোনো সন্ত্রাসীকে বাংলাদেশ পাসপোর্ট দেবে না। নতুন পাসপোর্ট বা এনআইডি দেওয়ারও কোনো পরিকল্পনা নেই। আবার অন্য বক্তব্যে তাঁকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফিরিয়ে আনার কথা বলা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তুলে ধরে রুমিন বলেন, গত ৯ নভেম্বর পাসপোর্ট ও এনআইডির আবেদনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আবেদনটির সত্যতা তিনি এখনো যাচাই করতে পারেননি। আবেদনের আইনগত ভিত্তি দেখে পররাষ্ট্র বা আইন মন্ত্রণালয় পদক্ষেপ নেবে। একই সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে চিঠি দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

অন্যদিকে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান ৮ ও ১৪ নভেম্বর বলেছেন, সরকার আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সরকার সম্পন্ন করেছে। এখন বাকি সিদ্ধান্ত ভারতের। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আপিলের কোনও সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেছেন।

রুমিন ফারহানা বলেন, সরকারের বক্তব্যে যে অসংগতিগুলো দেখা যাচ্ছে, তা হলো—উপদেষ্টা পাসপোর্টের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে মত দিচ্ছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরাসরি পাসপোর্ট না দেওয়ার কথা বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আবেদন যাচাই করা হয়নি। একই দিনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবেদনটিকে হাস্যকর বলে প্রত্যাখ্যান করছেন।
 
সরকারের বিভিন্ন পর্যায়ের এসব বক্তব্যের মধ্যে সমন্বয়হীনতার বিষয়টি তুলে ধরে বক্তব্য অব্যাহত রাখার একপর্যায়ে নির্ধারিত দুই মিনিট শেষ হলে রুমিন ফারহানার মাইক বন্ধ হয়ে যায়।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
বিদেশগামী কর্মীদের প্রতারণায় সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ডের বিধান
শিক্ষার্থীদের তিন পরামর্শ প্রধানমন্ত্রীর
‘আপনাকে তো বৃদ্ধ মনে হচ্ছে না, নওজোয়ান মনে হচ্ছে’
সর্বশেষ খবর
যুব উন্নয়নের প্রশ্নফাঁস চক্রের সদস্য তৌকিব কারাগারে
যুব উন্নয়নের প্রশ্নফাঁস চক্রের সদস্য তৌকিব কারাগারে
গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করেন: রাশেদ খাঁন
গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করেন: রাশেদ খাঁন
বিদেশগামী কর্মীদের প্রতারণায় সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ডের বিধান
বিদেশগামী কর্মীদের প্রতারণায় সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ডের বিধান
ডিসেম্বর নিয়ে আ.লীগ নেতাদের দুটি কড়া বার্তা এসপি জাহাংগীরের, মিলেছে যেসব প্রমাণ
ডিসেম্বর নিয়ে আ.লীগ নেতাদের দুটি কড়া বার্তা এসপি জাহাংগীরের, মিলেছে যেসব প্রমাণ
সর্বাধিক পঠিত
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি