রফতানিমুখী পোশাকশিল্পে ৩২ হাজার কোটি টাকার অর্থায়ন সুবিধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৬, ১৯:০৫ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৯:০৫

রফতানিমুখী তৈরি পোশাকশিল্পসহ অন্যান্য খাতের সংকট মোকাবিলা ও উৎপাদন অব্যাহত রাখতে মোট ৩২ হাজার কোটি টাকার বিভিন্ন অর্থায়ন সুবিধা চালু রেখেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে সাত হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম, তিন হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স তহবিল এবং ২০ হাজার কোটি টাকার বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক অর্থায়ন তহবিল রয়েছে। এসব তহবিল থেকে রফতানিকারকদের প্রয়োজনীয় অর্থায়ন দেওয়ার পাশাপাশি ঋণ বিতরণ কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে।

জাতীয় সংসদে চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

সরোয়ার আলমগীর প্রশ্ন করেন, রফতানিমুখী তৈরি পোশাকশিল্পের অনেক প্রতিষ্ঠান প্রয়োজনীয় ঋণ, চলতি মূলধন, এলসি ও অন্যান্য ব্যাংকিং সুবিধা পেতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা পাচ্ছে না– এটি সত্য কি না। একইসঙ্গে সহজ শর্তে দ্রুত ঋণপ্রাপ্তি নিশ্চিত করতে সরকার কার্যকর নির্দেশনা দেবে কি না, জানতে চান তিনি।

জবাবে অর্থমন্ত্রী জানান, দেশের রফতানি খাতকে শক্তিশালী করতে বাংলাদেশ ব্যাংক শিল্পপ্রতিষ্ঠানের জন্য সহজ শর্তে ঋণ প্রদানের লক্ষ্যে অর্থায়ন প্যাকেজ ঘোষণা করেছে। তৈরি পোশাকসহ রফতানিমুখী খাতের বিদ্যমান সংকট উত্তরণ, রফতানি প্রবৃদ্ধি বজায় রাখা এবং উৎপাদন অব্যাহত রাখার লক্ষ্যে প্রি-শিপমেন্ট ক্রেডিট খাতে সাত হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় প্রয়োজনীয় তহবিল সরবরাহ করা হচ্ছে।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে তিন হাজার কোটি টাকার এক্সপোর্ট ফ্যাসিলিটেশন প্রি-ফাইন্যান্স ফান্ড (ইএফপিএফ) থেকে রফতানিমুখী পোশাকশিল্প প্রতিষ্ঠানগুলোকে অর্থায়ন করা হচ্ছে। রফতানি এলসির বিপরীতে স্থাপিত ব্যাক-টু-ব্যাক ঋণপত্রের মাধ্যমে রফতানি পণ্য উৎপাদনের কাঁচামাল আমদানিতে এ তহবিল দেওয়া হচ্ছে।

অর্থমন্ত্রী আরও জানান, ২০ হাজার কোটি টাকার বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক অর্থায়ন তহবিল থেকেও রফতানিকারকরা ব্যাংকের মাধ্যমে প্রয়োজনীয় চলতি মূলধন সহায়তা নিতে পারবেন। এ তহবিল থেকে রফতানিকারক প্রতিষ্ঠানগুলোর অনুকূলে যথাসময়ে ঋণ বিতরণ হচ্ছে কি না, তা বাংলাদেশ ব্যাংক নিয়মিত তদারকি করছে।

এছাড়া রফতানি উন্নয়ন তহবিল থেকে পোশাকশিল্পে রফতানির উদ্দেশ্যে কাঁচামাল আমদানির জন্য বৈদেশিক মুদ্রা ছাড় করা হচ্ছে। বর্তমানে এ তহবিলের আকার ২২০ কোটি মার্কিন ডলার।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
মালিকদের মজুরি প্রস্তাবের আগেই বোর্ড সভা স্থগিতের নেপথ্যে?
সাভারের ৯ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, হেমায়েতপুরে সড়কে শ্রমিকদের বিক্ষোভ
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
এমএফএস প্রতারণা ঠেকাতে সিম নিবন্ধন ও ভুয়া নম্বর বন্ধে ব্যবস্থা
এমএফএস প্রতারণা ঠেকাতে সিম নিবন্ধন ও ভুয়া নম্বর বন্ধে ব্যবস্থা
সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হেমায়েত উদ্দিন
সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হেমায়েত উদ্দিন
ডলারের বিপরীতে শক্তিশালী ইউয়ান
ডলারের বিপরীতে শক্তিশালী ইউয়ান
মালিকদের মজুরি প্রস্তাবের আগেই বোর্ড সভা স্থগিতের নেপথ্যে?
মালিকদের মজুরি প্রস্তাবের আগেই বোর্ড সভা স্থগিতের নেপথ্যে?
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল