বাংলাদেশের বহু মানুষ বিচার পায় না: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০১৬, ১২:২৪ আপডেট : ২৯ এপ্রিল ২০১৬, ০৩:১৮

শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি জানি বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আইনগত সহায়তার কোনও ব্যবস্থা না থাকায় বাংলাদেশের বহু মানুষ বিচার পায় না।’
আইনগত সহায়তা দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ সময় কারাগারে বিনা বিচারে দীর্ঘদিন ধরে বন্দি মানুষদের তালিকা করে আইনি সহায়তা দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক সময় মিথ্যা মামলায় পড়ে বছরের পর বছর ধরে কারাগারে পড়ে আছেন অনেকে। তারা বা তাদের পরিবারের সদস্যরা জানেনই না কিভাবে এ দুঃসহ যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়, কিভাবে আইনগত সহায়তা পেতে হয়। তাদের পরিবার এতো অসহায় হয়ে পড়ে যে কী পদক্ষেপ নিতে হবে সেব্যাপারে ওয়াকিবহাল থাকে না। তাদের কল্যাণেই জাতীয় আইনগত সহায়তা কর্মসূচি চালু করেছে সরকার। বিনা বিচারে এভাবে যারা দীর্ঘদিন ধরে কারাগারে বন্দি রয়েছেন, তাদের তালিকা করে আইনি সহায়তা দিতে হবে, তারা যেন বিচার পান।’

তিনি আরও বলেন, ‘সাধারণ মানুষ যাতে সরকারি আইনি সহায়ত সম্পর্কে জানতে পারে সেজন্য চার বছর আগে ২৮ এপ্রিলকে আমি আইনগত সহায়তা দিবস ঘোষণা করি। আজ আইন সহায়তা বিষয়ক জাতীয় কল সেন্টার চালুর মাধ্যমে দেশের মানুষকে আইনি সহায়তার আওতায় আনা হবে। এখন ঘরে বসেই মোবাইলে ফোন করে মানুষ আইনগত সহায়তা নিতে পারবেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একজন ভুক্তভোগী। ১৯৭৫ সালে মা-বাবা, ভাই-বোনসহ ১৮ জনকে হত্যা করা হয়। সর্বোচ্চ দুর্ভাগ্যের বিষয় এ ব্যাপারে কোনও বিচার হবে না বলে অধ্যাদেশ জারি হয়। পরিবার হত্যার বিচার চাওয়ার অধিকার আমাদের কারোরই ছিল না। এটাই সবচেয়ে দুঃখজনক।’

কিছুটা আবেগভরা কণ্ঠে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ অনেক ঘটনায় সবাই আমার কাছে বিচার চায়। সবসময় আমার মনে হয়, আমি তো তখন বিচার পাইনি। বিচার চাওয়ার অধিকারটুকুও তখন কেড়ে নেওয়া হয়েছে।’

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইনমন্ত্রী আনিসুল হক। প্রধানমন্ত্রী কল সেন্টারে ফোন করে কী কী আইনি সহায়তা দেওয়া হবে সেবিষয়ে কথা বলেন। আইনি সহায়তা কেন্দ্রের গত চার বছরের কার্যক্রমের ওপর অনুষ্ঠানে একটি ডকুমেন্টারিও দেখানো হয়। 

আরও পড়ুন- 
এখনও জ্বলছে সুন্দরবনের আগুন

ব্যবসাকেন্দ্রে পরিণত হয়েছে ধানমণ্ডির ‘রবীন্দ্র সরোবর’


/পিএইচসি/এফএস/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মানুষের জীবন বদলের গল্প নিয়ে ‘সুখ ফুটেছে মুখের রেখায়’ প্রদর্শনী শুরু
মানুষের জীবন বদলের গল্প নিয়ে ‘সুখ ফুটেছে মুখের রেখায়’ প্রদর্শনী শুরু
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬৩০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬৩০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বর্ণিল আয়োজনে পালিত হচ্ছে হ্যালোইন: দিনটি ঘিরে ঢাকায় যত আয়োজন
বর্ণিল আয়োজনে পালিত হচ্ছে হ্যালোইন: দিনটি ঘিরে ঢাকায় যত আয়োজন
ইনানীতে গ্যাসের সঙ্গে বেরিয়ে আসছে তেলও, আগুন আরও কতদিন জ্বলবে
ইনানীতে গ্যাসের সঙ্গে বেরিয়ে আসছে তেলও, আগুন আরও কতদিন জ্বলবে
সর্বাধিক পঠিত
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
হাজারো মোমবাতির আলোয় আলোকিত গারো পাহাড়
হাজারো মোমবাতির আলোয় আলোকিত গারো পাহাড়