এখনও জ্বলছে সুন্দরবনের আগুন

বাগেরহাট প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৬, ১০:২৪আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ১৫:০৩

সুন্দরবনে আগুন সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের পাশে আড়ুয়াদেড় এলাকায় লাগা আগুন এখনও জ্বলছে। ঘটনাস্থল থেকে একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা গাজী মতিয়ার রহমান বলেন, গতরাত দুইটা পর্যন্ত খবর ছিল আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে সকালেও আগুন জ্বলার বিষয়ে তিনি কোনও খবর জানাতে পারেননি।

প্রসঙ্গত, গতকাল বুধবার বিকালে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের পাশে আড়ুয়াদেড় এলাকায় আগুন লাগে। সন্ধ্যার দিকে সুন্দরবন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন যাতে বনের সর্বত্র ছড়িয়ে না পড়ে সেজন্য ফায়ার লাইনের (নালা কেটে পানি ভরে দেয়া) কাজ শুরু করে।

সুন্দরবনে চতুর্থবার আগুন লাগার ঘটনায় বনবিভাগ চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. বেলায়েত হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে, গত ১৮ এপ্রিল ধানসাগর স্টেশনের নাংলী ক্যাম্প, পঁচাকোড়ালিয়া ও নাপিতখালী বন এলাকায় আগুনের জন্য বনবিভাগ স্থানীয় কয়েক দুর্বৃত্তকে দায়ী করেন। এঘটনায় তারা পৃথক দুটি মামলা করে বনবিভাগ। তবে এখনও কাউকে আটক করা যায়নি।

আরও পড়তে পারেন: সুন্দরবনে আবারও আগুন!

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনভর আলোচনায় রাষ্ট্রপতি: পদত্যাগ নাকি অপসারণ
দিনভর আলোচনায় রাষ্ট্রপতি: পদত্যাগ নাকি অপসারণ
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
গণভোট অবৈধ হলে বিএনপির সরকারও অবৈধ, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী: সারজিস
গণভোট অবৈধ হলে বিএনপির সরকারও অবৈধ, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী: সারজিস
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ঘিরে পদত্যাগের গল্প আর ‘ষড়যন্ত্রের ধোঁয়া’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ঘিরে পদত্যাগের গল্প আর ‘ষড়যন্ত্রের ধোঁয়া’
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন