পানামা পেপারসে নাম ওঠা ১১ জনকে দুদকে তলব

বাংলা ট্রিবিউন ডেস্ক
০২ মে ২০১৬, ২৩:১৮আপডেট : ০২ মে ২০১৬, ২৩:২৫

পানামা পেপারসে নাম ওঠা ১১ জনকে দুদকে তলব বিদেশে টাকা পাচার কেলেংকারিতে যেসব বাংলাদেশির নাম পানামা পেপারস নামে পরিচিত নথিপত্রে ফাঁস হয়েছে তাদের ১১ জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন বা দুদক।
কমিশনের সচিব আবু মোহাম্মদ মোস্তাফা কামাল বিবিসিকে জানিয়েছেন, এই ১১ জনের মধ্যে দুজনের ঠিকানায় নোটিশ যায়নি।

আরও পড়ুন: পানামা পেপারস: বাংলাদেশিদের বিষয়ে অনুসন্ধানে দুদকের কমিটি

বাকি নয়জনের মধ্যে তিনজনকে ইতোমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বাকি ছয়জনকে দু-এক সপ্তাহের মধ্যে জিজ্ঞাসাবাদ করা হবে।
এই ব্যক্তিদের নাম পরিচয় দিতে অস্বীকার করেন দুদকের সচিব। তিনি জানান, পানামা পেপারসের সূত্র ধরে সংবাদপত্রে প্রকাশিত খবরাখবর আমলে নিয়েছে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘অভিযোগগুলোকে আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। সেজন্য একজন পরিচালকের নেতৃত্বে তিন সদস্যের অনুসন্ধান কমিটি করা হয়েছে। কোনও পরিচালক সাধারণত এ ধরণের অনুসন্ধানে যুক্ত হন না।’

আরও পড়ুন: পানামা পেপারস কী

দুদক সচিব আরও জানান, অনুসন্ধান প্রয়োজনে বিদেশেও হতে পারে।
অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা পেলে, পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হবে। তারপর আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে।

আরও পড়ুন: বাংলাদেশে তদন্ত শুরু করেছে আর্থিক গোয়েন্দা ইউনিট

বিদেশে অর্থ পাচারের এসব দলিল পানামা পেপারস ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় বিশ্বজুড়ে আলোড়নের সৃষ্টি হয়।
সৌজন্যে: বিবিসি বাংলা।
/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪২, মিরপুরেই ১৯৩ জন
২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪২, মিরপুরেই ১৯৩ জন
যে রোবটের কারণে চাকরি যাচ্ছে, তারাই এবার এআইয়ের বিরুদ্ধে রাস্তায়
যে রোবটের কারণে চাকরি যাচ্ছে, তারাই এবার এআইয়ের বিরুদ্ধে রাস্তায়
ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা, প্রতিপক্ষ সাবালেঙ্কা
ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা, প্রতিপক্ষ সাবালেঙ্কা
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার