তিন বছর পর ভিন্ন ঢাকা দেখবেন: আনিসুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০১৬, ১৩:০৮ আপডেট : ২১ মে ২০১৬, ২২:২৫

আনিসুল হক

 

আগামী তিন বছর পর ভিন্ন এক ঢাকা দেখা যাবে বলে প্রতিশ্রুতি দিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। তিনি বলেন, 'প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন তা করছি, এতে সরকারের পক্ষ থেকে সমন্বয়হীনতা নেই। আগামী তিন বছর পর সবুজ-পরিচ্ছন্ন এক ভিন্ন ঢাকা দেখা যাবে।'

আনিসুল হকের একবছর পূর্তিতে বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘বাংলা ট্রিবিউন বৈঠকি’তে তিনি এসব কথা বলেন। এসময় বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল বলেন, ‘যেকোনও অভিযোগ উঠলে মেয়র বলেন- এটা তার দায়িত্ব না। সেক্ষেত্রে ক্ষমতার বাইরে নির্বাচনি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিনা?'

এ বিষয়ে আরও খবর পড়ুন-

পরিকল্পনার অভাবে ভোগান্তি ব্যবসায়ীদের

জবাবে মেয়র বলেন, 'সবাই মিলে হাতে-হাত মিলিয়ে একত্রিত না হলে মুশকিল। একটা বোতলে অর্ধেক পানি নাকি অর্ধেক খালি- কোনটা দেখতে চান? আমার দায়িত্ব রাস্তায় ইউলুপ বানানো না, কিন্তু আমি বানাতে চেষ্টা করেছি। বিলবোর্ড সরানো আমার দায়িত্ব না কিন্তু আমি সরাচ্ছি। আমার দায়িত্ব না বাসের ব্যবস্থা করা, আমার দায়িত্ব না পাইপের ব্যবস্থা করা। কিন্তু আমি করছি। সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজগুলো করছি।'

‘বাংলা ট্রিবিউন বৈঠকি’তে ভারপ্রাপ্ত সম্পাদক ও অতিথিরা

তিনি আরও বলে, নির্বাচনে যেসব প্রতিশ্রুতি দিয়েছি সেগুলো পূরণের চেষ্টা করছি। এমনকি নিজের জীবনের রিস্ক নিয়েই করছি। কারণ কথা দিয়েছিলাম। নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলাম ঢাকাকে সবুজ করবো, কারওয়ানবাজার অবৈধ দখলমুক্ত করব- কাজও হচ্ছে। আশা করি আগামী তিন বছরের মধ্যে অন্য ঢাকা দেখবে রাজধানীবাসী।

/ইউআই/এমআর/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, কে এই নূরুল ইসলাম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, কে এই নূরুল ইসলাম
পুলিশ বাহিনীতে শৃঙ্খলা রক্ষার প্রশ্নে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর
পুলিশ বাহিনীতে শৃঙ্খলা রক্ষার প্রশ্নে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর
যে তারিখের আগেই পুলিশ সদস্যদের পরিবর্তন হতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
যে তারিখের আগেই পুলিশ সদস্যদের পরিবর্তন হতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের স্মৃতিকথা সংকলন বইয়ের মোড়ক উন্মোচন
স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের স্মৃতিকথা সংকলন বইয়ের মোড়ক উন্মোচন
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম