একটি রোজা বেশি রাখতে হবে প্রধানমন্ত্রীকে

পাভেল হায়দার চৌধুরী
০৬ জুন ২০১৬, ১৭:৫৬আপডেট : ০৬ জুন ২০১৬, ১৮:২৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার পবিত্র রমজান মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি রোজা বেশি রাখতে হচ্ছে। রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে গত ৩ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদিআরব সফরে যান। সেখানে সোমবার (৬জুন) থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। আর এ কারণে সোমবার থেকেই প্রধানমন্ত্রী রোজা শুরু করেছেন।
প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে মঙ্গলবার (৭জুন)। সোমবার চাঁদ দেখা গেলে মঙ্গলবার বাংলাদেশে রমজান শুরু হতে পারে। এদিন বাংলাদেশিদের প্রথম রমজান হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এটি দ্বিতীয় রমজান। সে অনুযায়ী ২৯ দিনে রমজান মাস হলে প্রধানমন্ত্রীকে থাকতে হবে ৩০ রোজা। আর ৩০ দিনে রমজান মাস হলে প্রধানমন্ত্রীর রাখতে হবে ৩১ রোজা। ধর্মীয় নিয়মে রয়েছে যখন যেখানে থাকবেন সেখানকার স্থানীয় সময় অনুযায়ী ধর্ম পালন করতে হবে।
উল্লেখ্য সৌদিআরব সফরে গিয়ে প্রধানমন্ত্রী পবিত্র ওমরাহ পালন করেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী যখন যেখানেই থাকেন সময় মতো ধর্ম-কর্ম পালন করেন। যেহেতু উনি (প্রধানমন্ত্রী) এখন সৌদিআরব সফরে রয়েছেন আর সেখানে রোজা শুরু হয়ে গেছে সুতরাং রোজা তো তাকে পালন করতেই হচ্ছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শায়খুল হাদিস মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, কেউ দেশের বাইরে থেকে রোজা রাখা শুরু করে এরমধ্যে দেশে ফিরলে তাকে দেশের সময় অনুসারে সবগুলো রোজা রাখতে হবে। সৌদি আরবে আমাদের দেশের একদিন আগে রোজা শুরু হয়। কেউ সৌদি আরবে রোজা শুরু করে দেশে ফিরলেও দেশের হিসেব মতো সবগুলো রোজা রাখতে হবে।

আরও পড়ুন- 

‘পুলিশকে দুর্বল করে সরকারকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছে সন্ত্রাসীরা’
ছাত্রদলের কাঁধে ছাত্রলীগের ভর!


/এফএস/




সম্পর্কিত
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
রাতের আঁধারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো আ.লীগ নেতার বাড়ি, হয়েছে লুটপাটও
নিখোঁজের কয়েক ঘণ্টা পর আ.লীগের সহসভাপতির গলাকাটা লাশ উদ্ধার
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
চীন-আসিয়ান সম্পর্ক নিয়ে যা বললো বেইজিং
চীন-আসিয়ান সম্পর্ক নিয়ে যা বললো বেইজিং
আবারও ‘গুজবে’ তেলের পাম্পে শত শত মোটরসাইকেল, প্রশাসনের মাইকিং
আবারও ‘গুজবে’ তেলের পাম্পে শত শত মোটরসাইকেল, প্রশাসনের মাইকিং
শাহজালালে ৬১ ভরি স্বর্ণসহ যাত্রী আটক
শাহজালালে ৬১ ভরি স্বর্ণসহ যাত্রী আটক
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন