ঈদের ১০ দিন আগে থেকে মহাসড়কের কাজ বন্ধ থাকবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০১৬, ১৮:০১আপডেট : ১৯ জুন ২০১৬, ১৮:০৯

মহাসড়ক ঘরমুখো মানুষের চলাচলের সুবিধার্থে পবিত্র ঈদুল ফিতরের ১০ দিন আগে থেকে দেশের সব মহাসড়কের চলমান ফোরলেনের উন্নয়ন কাজ বন্ধ থাকবে এবং জরুরি ভিত্তিতে মহাসড়কে পাবলিক টয়লেট রাখা হবে।  ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ কমাতে ঢাকার পার্শ্ববর্তী জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে রবিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এতে সভাপতিত্ব করেন।
এ সময় আরও জানানো হয়ে, ঈদের আগে প্রথম তিনদিন এবং পরবর্তী তিনদিন পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া সব ধরনের ট্রাক চলাচল বন্ধ থাকবে। যানজট নিয়ন্ত্রণে সহায়তা দিতে মহাসড়কগুলোর ষোলোটি পয়েন্টে থাকবে এক হাজার স্বেচ্ছাসেবক।
সভায় উপস্থিত ছিলেন ঢাকা, গাজীপুর, নরসিংদী, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ ও টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা।

সেতুমন্ত্রী বলেন, ঈদ উপলক্ষে কোনও পরিবহনে যেন বাড়তি ভাড়া আদায় করা না হয়, সে জন্য পরিবহন মালিকদের সতর্ক করে দেওয়া হয়েছে। এই সতর্কতা উপক্ষো করে কেউ বাড়তি ভাড়া আদায় করলে তাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। সভায় ভাড়া আদায়ের কার্যক্রম নজরদারির জন্য ভিজিলেন্স টিম নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়। তিনি বলেন, ঈদযাত্রায় মহাসড়কগুলোর যানজটপ্রবণ এলাকায় মহিলা ও শিশুদের জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য মহাসড়কের পাশে এবং ফেরিঘাটে অস্থায়ী ভিত্তিতে টয়লেট নির্মাণ করা হবে।

আরও পড়তে পারেন: কারাগারে বন্দিদের ঘুমানোর জায়গা ৩৬ বর্গফুট: স্বরাষ্ট্রমন্ত্রী

 /ওএফ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি