আইনে ধূমপান ও তামাক নিয়ন্ত্রিত, নিষিদ্ধ নয়: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০১৬, ১৩:০৪ আপডেট : ২১ জুন ২০১৬, ১৩:৪৭

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আইনে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার ‘নিয়ন্ত্রিত’ করার কথা বলা হয়েছে ‘নিষিদ্ধ’ করা হয়নি। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা জানান।
মোহাম্মদ নাসিম বলেন, ২০০৫ সালে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন- ২০০৫’ এবং ২০০৬ সালে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬’ প্রণয়ন করা হয়।
তিনি বলেন, ২০০৫ সালে প্রণীত আইনকে ফ্রেমওয়ার্ক কনভেনশন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি)-র সঙ্গে অধিকতর সামঞ্জস্যপূর্ণ করার উদ্দেশ্যে ২০১৩ সালে সংশোধন করা হয় এবং ২০১৫ সালে এর বিধিমালা প্রণয়ন করা হয়। তাই তামাক নিয়ন্ত্রণ আইনে তামাককে নিয়ন্ত্রণের ব্যাপারে বলা হয়েছে। এই আইনে তামাক ব্যবহার নিষিদ্ধ করা হয় নাই।
স্বাস্থ্যমন্ত্রী বলেন,  ধোঁয়াযুক্ত ও ধোঁয়াবিহীন তামাকসহ সকল ধরনের তামাকই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তামাক ব্যবহারের প্রত্যক্ষ ফল হিসেবে প্রধান ৮টি রোগ হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা তথ্য তুলে ধরে মন্ত্রী জানান, প্রধান ৮টি রোগের কারণে বাংলাদেশে প্রতিবছর ৩০ বছরের বেশী বয়স্ক জনগোষ্ঠীর মধ্যে ৫৭ হাজার লোক মৃত্যুবরণ করেন এবং ৩ লাখ ৮২ হাজার লোক পঙ্গুত্ব বরণ করেন।
ঢাকা-১ আসনের সংসদ সদস্য বেগম সালমা ইসলামের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন,  দেশে অনেক মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। এখন কোয়ালিটি ইম্প্রুভমেন্টের জন্য সর্বাত্মক কার্যক্রম চলমান রয়েছে। এই মুহূর্তে প্রতিটি জেলা সদরে সরকারি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা সরকারের নেই। তবে ভবিষ্যতে প্রয়োজনীয়তা ও সক্ষমতার নিরিখে বিষয়টি বিবেচনা করা হবে।

পিএইচসি/  এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপিকে দেশের মানুষ বারবার পুরস্কৃত করেছে: নজরুল ইসলাম খান
বিএনপিকে দেশের মানুষ বারবার পুরস্কৃত করেছে: নজরুল ইসলাম খান
ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্টের সামনে ককটেল সদৃশ বস্তু
ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্টের সামনে ককটেল সদৃশ বস্তু
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর-লুটপাটে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে: ডিএনসিসি প্রশাসক
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর-লুটপাটে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে: ডিএনসিসি প্রশাসক
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম
এপিবিএনের দায়িত্বের লিখিত বিবরণ চেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ
এপিবিএনের দায়িত্বের লিখিত বিবরণ চেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ