রাষ্ট্রীয় প্রশ্রয়ে উত্তরার খালে অস্ত্র ফেলা হয়েছিল: বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০১৬, ১৪:৪৪আপডেট : ২২ জুন ২০১৬, ১৫:১৬

উত্তরায় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার

অশুভ উদ্দেশ্যে রাষ্ট্রের প্রশ্রয়েই বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উত্তরার খালে ফেলা হয়েছিল বলে মন্তব্য করেছে বিএনপি। বুধবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা বলেন।
রিজভী বলেন, রাজধানীর উত্তরার একটি খাল থেকে গত রবি ও সোমবার বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়। এরপর পুলিশ কমিশনার কোনও প্রকার তদন্ত ছাড়াই বিএনপি ও বিরোধী দলগুলোর উদ্দেশে দেওয়া বক্তব্য শুধু অনভিপ্রেতই নয়, তার বক্তব্য প্রধানমন্ত্রীর স্বভাবসুলভ বক্তব্যের মতো।  
তিনি বলেন, তার বক্তব্যে আওয়ামী নেতাদের বক্তব্যেরই প্রতিধ্বনি ছিল। মনে হয়েছে ঢাকার পুলিশ কমিশনার আওয়ামী লীগ নামীয় দলটির পোর্টফোলিও হোল্ডার। পৃথিবীর কোনও দেশে যেখানে ন্যূনতম আইনের শাসন আছে সেখানে প্রজাতন্ত্রের কর্মচারীরা দায়িত্বশীল বক্তব্য রাখেন, ক্ষমতাসীন রাজনৈতিক প্রভুদের অন্যায় আচরণের নির্লজ্জ অনুসরণ করেন না।
বিএনপির এই নেতা বলেন, যে অস্ত্র উদ্ধার হয়েছে তা মূলত আইনশৃঙ্খলা বাহিনীই আমদানি ও ব্যবহার করে থাকে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীরাই ব্যবহার করে থাকে। পিস্তলগুলোর মধ্যে ৯৫টিই ৭.৬২ বোরের পিস্তল, যা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীই ব্যবহার করে।
তার দাবি, এটা স্পষ্ট যে আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা ছাড়া তুরাগ নদীর খালে এ অস্ত্রগুলো পৌঁছানো সম্ভব ছিল না।
রিজভী বলেন, এই অস্ত্র ও গুলি আনা হয়েছিল অপরাধীদের জন্য যারা অপরাধ সংঘটন করে। মানুষের মনে আরও সন্দেহ তীব্র হয়ে উঠেছে যে, কীভাবে প্রকাশ্য দিনের বেলায় নম্বরছাড়া একটি কালো রঙের পাজেরো গাড়ি এই বিপুল অস্ত্র খালে ফেলে চলে গেল। কারণ, এলাকাটি তিন স্তরবিশিষ্ট নিরাপত্তা বেষ্টনি রয়েছে।  

তিনি আরও বলেন, সন্দেহভাজন জঙ্গি ধরা, রিমান্ডে নিয়ে ক্রসফায়ারে হত্যা এবং উত্তরার খালে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার একই যোগসূত্রে গাঁথা একটি মহাপরিকল্পনার অংশ।

/এসটিএস/এসটি/এপিএইচ




 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম