উত্তরায় আলাউদ্দিন মার্কেটে লিফট ছিঁড়ে আগুন, নিহত ৬

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০১৬, ২০:১৪আপডেট : ২৫ জুন ২০১৬, ০৯:১৪

আহতদের উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী আলাউদ্দিন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের ৩ জনসহ ৬ জন নিহত হয়েছে। নিহতের মধ্যে ২ শিশু ও একজন নারী রয়েছেন। তবে প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা পরিদর্শক আতিকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, লিফট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের ১৪ টি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার সময় লিফট ছিঁড়ে এর ভেতরে আগুন ধরে যায়। এতে লিফটের ভেতরেই ছয়জনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, আগুনে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধারের পর স্থানীয় বিভিন্ন হাসপাতালসহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় নারী ও শিশুসহ আরও ছয়জন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে চারজনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, মামুন (২০), রায়শা (১১), হাসান (৪০) ও আট মাস বয়সী মুনতাসির।
১৬ তলা মার্কেটের ঈদের কেনাকাটা করার জন্য ক্রেতাদের উপচে পড়া ভিড় ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

/এআরআর/এসটি/এমএনএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের