নর্থ সাউথের প্রো-ভিসি সাময়িক বরখাস্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৬, ১৯:৩৭ আপডেট : ১৮ জুলাই ২০১৬, ১৯:৪০

অধ্যাপক গিয়াস উদ্দিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপউপাচার্য (প্রো-ভিসি) গিয়াসউদ্দিন আহসানকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ কর্মকর্তা বেলাল আহমেদ সোমবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউন এই তথ্য নিশ্চিত করেছেন।

বেলাল আহমেদ বলেন, প্রো-ভিসি আটক থাকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে বিশ্ববিদ্যালয় প্রশসান তাকে সমায়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছেন।

এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী গিয়াসউদ্দিন আহসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

উল্লেখ্য, গুলশানে হামলাকারীদের বাড়ি ভাড়া দেওয়া ও তথ্য গোপন রাখার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রো-ভিসিসহ চারজনকে গত শনিবার আটক করে পুলিশ। পরে রবিবার তাদের ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে ঢাকা মহানগর হাকিম তসরুজ্জামানের আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক হুমায়ন কবির। শুনানি শেষে আদালত ৮ দিন রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন- 

জঙ্গিবাদের বিরুদ্ধে আবারও সবাইকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী
জামালপুরের ৩ রাজাকারের ফাঁসি, ৫ জনের আমৃত্যু কারাদণ্ড

/আরএআর/এনএস/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
শ্রমিক আন্দোলনের নামে একটি রাজনৈতিক মহল অস্থিতিশীলতা সৃষ্টি করছে: শ্রমমন্ত্রী 
শ্রমিক আন্দোলনের নামে একটি রাজনৈতিক মহল অস্থিতিশীলতা সৃষ্টি করছে: শ্রমমন্ত্রী 
জনগণের ঘাড়ে স্বৈরশাসন চাপিয়ে দিতে চায় সরকার: জামায়াত আমির
জনগণের ঘাড়ে স্বৈরশাসন চাপিয়ে দিতে চায় সরকার: জামায়াত আমির
অক্টোবরের শেষ দিনে ধাক্কা: ইন্টেল ও রেডিটের শেয়ারে বড় পতন
অক্টোবরের শেষ দিনে ধাক্কা: ইন্টেল ও রেডিটের শেয়ারে বড় পতন
২০ বছরের ইতিহাসে সর্বনিম্ন পাসের হার সিলেট বোর্ডে
২০ বছরের ইতিহাসে সর্বনিম্ন পাসের হার সিলেট বোর্ডে
সর্বাধিক পঠিত
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
রেলপথে যুক্ত হচ্ছে দুই মহাসাগরীয় করিডর
রেলপথে যুক্ত হচ্ছে দুই মহাসাগরীয় করিডর
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর