নিখোঁজ ছেলেকে কারাগারে দেখে এলেন বাবা!

উদিসা ইসলাম
২১ জুলাই ২০১৬, ১৪:৫৬আপডেট : ২১ জুলাই ২০১৬, ২১:২৪

ঢাকা কেন্দ্রীয় কারাগার (ফাইল ছবি) র‌্যাবের প্রকাশ করা নিখোঁজের তালিকায় নাম উঠলেও নিখোঁজ নন রাশেদ গাজী নামের এক যুবক। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন। বাবা আব্বাস গাজী গতকাল বুধবার তার সঙ্গে দেখা করে কথা বলে এসেছেন বলে দাবি করেছেন। র‌্যাবের নিখোঁজ তালিকায় তার ছেলের নাম ওঠার ব্যাপারে তিনি কিছুই জানেন না।
র‌্যাবের দেওয়া নিখোঁজ ২৬২ জনের তালিকায় ৮৯ নম্বরে থাকা রাশেদ গাজী কবে নিখোঁজ হয়েছেন জানতে চাইলে তার বাবা আব্বাস গাজী বলেন, ‘আমার ছেলে জেলখানায় আছে।’
কিভাবে তিনি জেলে গেলেন- এমন প্রশ্নে তিনি জানান, গত ২১ জুন থেকে ছেলেকে খুঁজে পাচ্ছিলেন না। ২৫ জুন তিনি এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে গত ১৪ জুলাই রাশেদকে র‌্যাব হেফাজতে নেওয়া হয় বলে শুনতে পান। পরের দিন ১৫ তারিখ তাকে ম্যাজিস্ট্রেট কোর্টে নেওয়া হয়।
তিনি আরও জানান, পুলিশ বলেছে তার ছেলেকে তল্লাশি করে নাকি তার ব্যাগে ৯টা হাত বোমা পাওয়া গেছে। এ বিষয়ে তিনি বা তার ছেলে কিছু বলতে পারেন না বলে দাবি করেন।
রাশেদকে রাজধানীর উত্তরা থেকে আটক করা হয় বলে তিনি জানান।
১৫ তারিখ আদালতে নেওয়ার পর কী করে নিখোঁজ তালিকায় নাম এলো সে বিষয়ে জানতে চাইলে তিনি জানান, নিখোঁজ তালিকার বিষয়ে তিনি কিছু জানেন না। তিনি শুধু জিডি করেছিলেন।

রাশেদ গাজী রাশেদ গাজীর বাবা আব্বাস গাজী সাতক্ষীরা তালা থানার সাতপাখিয়া গ্রামের বাসিন্দা। তিনি কৃষিকাজ করে জীবন যাপন করেন।
সারা দেশে সম্প্রতি নিখোঁজ ২৬২ জনের একটি তালিকা দেয় র‌্যাব। গুলশান ও শোলাকিয়ায় হামলায় ঘরছাড়া তরুণদের জড়িত থাকার বিষয়টি প্রকাশের পর নিখোঁজদের অনুসন্ধানে যায় আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে তাদের পক্ষ থেকে নিখোঁজ ১৭ জনের তালিকা প্রকাশ করা হয়। র‌্যাবের অনলাইন মিডিয়া সেলের ফেইসবুক পাতায় মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে নিখোঁজ ২৬২ জনের তালিকা প্রকাশ করা হয়।
র‌্যাবের দেওয়া ওই তালিকায় ২১৫ নম্বর ক্রমিকে থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. রহমতুল্লাহ রাজশাহীর কারাগারে রয়েছেন বলে স্থানীয় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে।

/ইউআই/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী