কয়েকদিনের মধ্যে রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন: সংসদে অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০১৬, ১৯:১২আপডেট : ২১ জুলাই ২০১৬, ১৯:২৪

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন কয়েকদিনের মধ্যে প্রকাশ করা হবে বলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদে জানিয়েছেন। বৃহস্পতিবার সংসদে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, কয়েকদিনের মধ্যে তদন্ত কমিটির রিপোর্ট  প্রকাশিত হবে। রিজার্ভ চুরি নিয়ে সংসদে চলমান অধিবেশনেও একটি বক্তব্য দেবেন বলেও অর্থমন্ত্রী এ সময় জানান।

সংসদে অর্থমন্ত্রী

গত ফেব্রুয়ারিতে সুইফট মেসেজিং সিস্টেমের মাধ্যমে ভুয়া বার্তা পাঠিয়ে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে রক্ষিত বাংলাদেশের রিজার্ভের আট কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনে সরিয়ে নেওয়া হয়, যাকে বিশ্বের অন্যতম বড় সাইবার চুরির ঘটনা বলা হচ্ছে। পরে সমালোচনার মুখে গভর্নরের পদ ছাড়তে বাধ্য হন ড. আতিউর রহমান। ঘটনাটি তদন্তের জন্য সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে কমিটি গঠন করা হয়। গত ৩০ মে সচিবালয়ে অর্থমন্ত্রীর কাছে এ সংক্রান্ত পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন কমিটির প্রধান মোহাম্মদ ফরাসউদ্দিন।

এ বিষয়ে গত ২১ জুন অর্থমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন তদন্ত কমিটির প্রতিবেদন ঈদের পর প্রকাশ করা হবে। এর আগে ২ জুন বাজেট বক্তৃতার সময় অর্থমন্ত্রী বলেছিলেন, চলতি অধিবেশনেই রিজার্ভ চুরির বিষয়ে ৩০০ বিধিতে বিবৃতি দেবেন তিনি।

এ বিষয়ে বৃহস্পতিবার সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমি এই অধিবেশনেই বক্তব্য রাখার চেষ্টা করবো।

 /ইএইচএস/টিএন/

আরও পড়ুন:

তারেকের ৭ বছর জেল, ২০ কোটি টাকা জরিমানা

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক