নিহত জঙ্গি অর্ক যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী!

উদিসা ইসলাম ও জাকিয়া আহমেদ
২৭ জুলাই ২০১৬, ১৫:২৭আপডেট : ২৭ জুলাই ২০১৬, ১৮:৪১



অর্কর ছবি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) দেওয়া তালিকা অনুযায়ী (প্রথম পর্ব) কল্যাণপুরের জঙ্গিবিরোধী পুলিশি অভিযানে নিহত সেজাদ রউফ অর্ক আমেরিকান পাসপোর্টধারী। বুধবার (২৭ জুলাই) দুপুর নাগাদ মার্কিন দূতাবাসের  এক কর্মকর্তাসহ অর্কর পরিবারের সদস্যরা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে আসেন। তারা ভেতরে প্রবেশের সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি। 

র‌্যাব সম্প্রতি নিখোঁজের যে তালিকা প্রকাশ করেছে তাতে থাকা ২৬২ জনের মধ্যে একাধিকবার একটি নাম ছিল।  তালিকার ২৬ নম্বর ও ১৯৫ নম্বরে থাকা ব্যক্তির পাসপোর্ট নম্বর একই। তাদের বাবা নামও এক। তবে ওই ব্যক্তির নাম দুই জায়গায় সামান্য পার্থক্য ছিল।

এদিকে মার্কিন দূতাবাসের এক মুখপাত্র বাংলা ট্রিবিউনকে জানান, প্রাইভেসি অ্যাক্টের অধীনে যুক্তরাষ্ট্র কোনও ব্যক্তিবিশেষের তথ্য দেয় না। এটি বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর চলমান প্রক্রিয়া এবং ভবিষ্যতে এ সংক্রান্ত সব প্রশ্ন তাদের কাছেই করা উচিত। 

র‌্যাবের তালিকায় ২৬ নম্বরে থাকা ব্যক্তির নাম লেখা হয়েছে মো. সাজাদ রউফ। তার বয়স উল্লেখ করা হয়েছে ২৪। বাবার নামের ঘরে লেখা হয়েছে মো. তৌফিক রউফ। স্থায়ী ঠিকানা দেওয়া হয়েছে বসুন্ধরা আবাসিক এলাকা, থানা: ভাটারা, ডিএমপি, ঢাকা। বলা হয়েছে তিনি আমেরিকান নাগরিক ও তার পাসপোর্ট নং ৪৭৬১৪৫৯৯২। বর্তমান ঠিকানার ঘরে লেখা হয়েছে বসুন্ধরা আবাসিক এলাকা, থানা ভাটারা, ডিএমপি ঢাকা। মো. সাজাদ রউফ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এমবিএ অধ্যয়নরত বলেও লেখা হয় এই ঘরে।

অর্কর লাশ শনাক্তে মার্কিন দূতাবাসের কর্মকর্তা ও স্বজনরা

পরে র‌্যাবের ৬৮ জনের তালিকায় তার নামটি আবারও উল্লেখ করা হয়। এসময় ঠিকানা লেখা হয় বসুন্ধরার ১০ নম্বর সড়কের ৩০৪ নম্বর বাসা। বাবার নাম আগের মতোই তৌফিক রউফ। তবে এখানে সরবরাহ করা তালিকায় যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী লেখা নেই।

উল্লেখ্য ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসকরা বুধবার বেলা পৌনে ১২টায় শুরু করে ১টা ২০ মিনিটে ময়নাতদন্ত শেষ করেন। মঙ্গলবার (২৬ জুলাই) ভোরে কল্যাণপুরে ৫ নম্বর রোডের ৫ তলা ভবনে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত হয়। অপারেশন স্টর্ম-২৬ নামে প্রায় এক ঘণ্টাব্যাপী এই অভিযান চলে। র‌্যাবের প্রথম তালিকা

র‌্যাব-পুলিশের অন্তত এক হাজার সদস্য অভিযানে অংশ নেন। সোমবার রাত সাড়ে ১১টা থেকে ভবন ও তার আশেপাশের এলাকা ঘিরে রেখেছিল পুলিশ। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এই অভিযান শুরু হয়। ওই ভবনে ১১ জন জঙ্গি ছিল। এর মধ্যে সোমবার রাতে ভবনটি থেকে লাফিয়ে পালানোর সময় রাকিবুল হাসান রিগ্যান নামে এক জঙ্গিকে গুলি করার পর আটক করে পুলিশ। আরেকজন পালিয়ে যায়।

আরও পড়ুন- 

গুলশান ও কল্যাণপুরের জঙ্গিদের কানেকশনের প্রমাণ ছবিতেই!

খালেদার চা-চক্র থেকে আসছে জাতীয় ঐক্যের রোডম্যাপ: নির্ধারিত হবে জামায়াতের ভাগ্যও!

দারুল ইহসানের শিক্ষার্থীরা কর্তৃপক্ষের কাছে ৫ লাখ টাকা দাবি করতে পারবে

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি