‘জঙ্গি হামলায় কারা জড়িত, শুনলে অবাক হয়ে যাবেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০১৬, ১৪:৩৫আপডেট : ১৩ আগস্ট ২০১৬, ১৪:৩৬

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশের সাম্প্রতিক জঙ্গি হামলায় জড়িত হিসেবে যাদের নাম আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনী পেয়েছে, তাদের নাম শুনলে অবাক হয়ে যাবেন।'

শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদ’ আয়োজিত এক শোকসভায় এ কথা বলেন তিনি। বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ওই সভার আয়োজন করা হয়।

কামরুল ইসলাম বলেন, জঙ্গিবাদ দমনে অন্যান্য দেশে যে পদ্ধতি অবলম্বন করা হয়, বাংলাদেশেও একই পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। মন্ত্রী আরও বলেন, ‘ফ্রান্স কিংবা যুক্তরাষ্ট্রে বড়-বড় জঙ্গি হামলা হলেও সেখানকার নিরাপত্তা নিয়ে কোনও কথা হয় না। আর বাংলাদেশে হামলা হওয়ার পর নিরাপত্তার বিষয়টি তাদের কাছে বড় হয়ে গেল।’

পরিষদের সভাপতি অধ্যাপক আবদুল মান্না চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, ঢাকা মহানগর আওয়ামী লীগের (দক্ষিণ) সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, অধ্যাপক খালেদা খনম প্রমুখ।

/এসআইএস/এআরএল/

আরও পড়ুন: 

‘প্রশ্নগুলো সহজ, কিন্তু উত্তর দেওয়ার শব্দ দুষ্প্রাপ্য’

সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি