যেভাবে অভিযান

আমানুর রহমান রনি
২৭ আগস্ট ২০১৬, ১৪:১৭আপডেট : ২৭ আগস্ট ২০১৬, ১৮:১৮

`অপারেশন হিট স্ট্রং ২৭` ময়মনসিংহ থেকে গ্রেফতার হওয়া এক জঙ্গির তথ্যের ভিত্তিতে শনিবার নারায়ণগঞ্জে অপারেশন ‘হিট স্ট্রং ২৭’ পরিচালনা করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিটের সদস্যরা।

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিটের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ও বোম ডিসপোজাল ইউনিটের প্রধান সানোয়ার হোসেন জানান, পাইকপাড়ার ‘বড় কবরস্থান’এর পাশের ওই বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকতো জঙ্গিরা। শনিবার সকালে অভিযানের শুরুতে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিটের একটি দল তৃতীয় তলা অবরুদ্ধ করে রাখে। আরেকটি দল বাড়ির মালিকের সঙ্গে কথা বলে নিশ্চিত হন, তিন তলায় কারা-কারা অবস্থান করছে। জঙ্গিরা অবস্থান করছেন, এমন তথ্য নিশ্চিত হওয়ার পর হ্যান্ড-মাইকের মাধ্যমে জঙ্গিদের আত্মসমর্পন করতে বলা হয়। কিন্তু জঙ্গিরা তাতে সাড়া না দিয়ে উল্টো গ্রেনেড নিক্ষেপ করে। এ অবস্থায় সকাল পৌনে ৯টার দিকে অপারেশন ‘হিট স্ট্রং ২৭’ পরিচালনা করা হয়। তাতে গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরীসহ তিনজন নিহত হয়। বাকি দু’জন হলো মানিক (৩৫) ও ইকবাল (২৫)।

উল্লেখ্য, পাইকপাড়া বড় কবরস্থান এলাকায় শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিটের সদস্যরা। অভিযানে গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহত হয়।

/এনএল/এআরএল/

আরও পড়ুন: 

মাস্টারমাইন্ড তামিম চৌধুরীর আদ্যপান্ত

জঙ্গি আস্তানায় দূরবীন!

সম্পর্কিত
অভিযান চলছে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা সেই ভবনে
জঙ্গি আস্তানা সন্দেহে নারায়ণগঞ্জে ভবন ঘেরাও, চলবে অভিযান
পদ্মা-মেঘনায় ইলিশ ধরায় ২৬ জেলে গ্রেফতার
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে