আব্বা বলে ডাকলো নার্গিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০১৬, ২৩:০০আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ২৩:০০

খাদিজা আক্তার নার্গিস রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিস গত দুদিন ধরে অস্পষ্ট আওয়াজ করলেও মঙ্গলবার আব্বা বলে ডেকেছেন। মঙ্গলবার বিকালে নার্গিসকে দেখতে যান তার বাবা মাশুক মিয়া। তখন নার্গিস আব্বা বলে খুব আস্তে ডেকে ওঠেন। তবে নার্গিস খুব জোরে কথা বলতে না পারলেও আস্তে আওয়াজ করে নড়ে ওঠেন। এমনটাই জানিয়েছেন নার্গিসের বাবা মাশুক মিয়া।
মঙ্গলবার রাতে মাশুক মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুই দিন ধরে গোঙ্গানি দিয়ে আওয়াজ করছিল। তবে আমাদের সব সময় চিনতে পারছে না। তাকে দেখে কখনও মনে হয় চিনতে পারছে, কখনও মনে হয় পারছে না।’
মাশুক মিয়া বলেন, ‘খুব আস্তে বাবা বলেছে, আবার আব্বাও বলেছে। তার মায়ের দিকে তাকিয়ে ছিল, তবে তাকে ডাকেনি। কখনও অস্পষ্ট শব্দ করছে।’
এদিকে স্কয়ার হাসপাতালের চিকিৎসক এ এম রেজাউস সাত্তার বলেন, ‘খাদিজার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। এ সপ্তাহে শারীরিক অবস্থা আরও উন্নতি হলে তাকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া যেতে পারে।
প্রসঙ্গত গত ৩ অক্টোবর সিলেট এমসি কলেজের পুকুর পাড়ে সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে চাপাতি দিয়ে নৃশংসভাবে কোপায় বদরুল আলম নামে ছাত্র লীগের এক নেতা। বদরুল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ছাত্রলীগের সহ-সম্পাদক ও অর্থনীতি বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র। হাতে নাতে আটকের পর বদরুলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা করে জনতা। চাপাতির আঘাতে আহত নর্গিসকে প্রথমে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ৪ অক্টোবর ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে আনা হয়। ওই দিনই নার্গিসের অস্ত্রোপচার করা হয়।সর্বশেষ গত সোমবার তার ‘মাসল চেইন’ কেটে যাওয়া ডান হাতেও অস্ত্রোপচার করেন চিকিৎসকরা।

/সিএ/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে