বাগ-এ মোনায়েম: পঞ্চাশ বছরের দখলদারিত্বের অবসান

ওমর ফারুক
০৩ নভেম্বর ২০১৬, ২২:৫৫আপডেট : ০৪ নভেম্বর ২০১৬, ০০:০৫

 

 

বাগ-এ মোনায়েমের সীমানা প্রাচীর গুঁড়িয়ে দেওয়ার পর ষাটের দশকে রাজধানীর বনানীতে রাজউকের (তৎকালীন ডিআইটি) প্লট নিয়েছিলেন পূর্বপাকিস্তানের সাবেক গভর্নর ও স্বাধীনতাবিরোধী আবদুল মোনায়েম খান। ওই প্লটে তিনি  নির্মাণ করেন ‘বাগ-এ মোনায়েম’। কিন্তু বরাদ্দ পাওয়া এক বিঘা জমিতে তার পোষায়নি। তাই ক্ষমতার দাপট দেখিয়ে প্রায় দশ কাঠা আয়তনের পার্শ্ববর্তী জমি দখল করে নেন তিনি। বর্তমান বাজারে যার মূল্য প্রায় পঞ্চাশ কোটি টাকা। মুক্তিযুদ্ধের সময় গেরিলাদের গুলিতে আহত হয়ে হাসপাতালে মারা যান ওই সময়ের দোর্দণ্ড প্রতাপশালী মোনায়েম খান। এরপর থেকে তার পরিবারের সদস্যরা প্লটটি ভোগ দখল করে আসছেন। কিন্তু স্বাধীনতার পঁয়তাল্লিশ বছর পেরিয়ে গেলেও মোনায়েম পরিবারের কবল থেকে সরকারি জমি উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়নি। অবশেষে বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকালে বুলডোজার  দিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন ‘বাগ-এ মোনায়েমে’র সীমানা প্রাচীর গুঁড়িয়ে দেয়। এর মধ্য দিয়ে প্রায় পঞ্চাশ বছরের দখলদারিত্বের অবসান হলো বলে মন্তব্য করেন ডিএনসিসির কর্মকর্তারা।

‘বাগ-এ মোনায়েম’ পড়েছে বনানী মডেল টাউনের ২৭ নম্বর সড়কে। কবরস্থান সংলগ্ন এ প্লটটির নম্বর ১১০। প্লটের সামনের জমি অবৈধ দখলে থাকায় বিমানবন্দর সড়কের সংযোগস্থলে এসে ২৭ নম্বর সড়কটি প্রায় ২০ ফুট সংকীর্ণ হয়ে পড়ে। ফলে সড়কটিতে ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছে। স্থানীয়রা এ ব্যাপারে মোনায়েম পরিবারের দৃষ্টি আকর্ষণ করলেও তাদের বোধোদয় হয়নি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের  (ডিএনসিসি) সম্পত্তি কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রতি রাজউক এবং ডিএনসিসির মধ্যে যৌথ বৈঠক ও সরেজমিন জরিপ হয়। জরিপে বেরিয়ে আসে মোনায়েম খানের দখলবাজির চিত্র। এ অবস্থা থেকে উত্তরণের জন্য মেয়র আনিসুল হকের নির্দেশে সড়ক থেকে অবৈধ দখলদার উচ্ছেদের সিদ্ধান্ত নেয় ডিএনসিসি।

মোনায়েম খান

বৃহস্পতিবার বিকালে ডিএনসিসি কর্মকর্তারা যখন বুলডোজার ও শ্রমিকদের নিয়ে উচ্ছেদ অভিযান শুরু করেন, তখন মোনায়েম পরিবারের কাউকে সেখানে দেখা যায়নি। ফলে বিনা বাধায় বাগ-এ মোনেয়েমের সীমানা প্রাচীর গুঁড়িয়ে দেওয়া হয়। দেড় ঘণ্টার অভিযানে উদ্ধার করা হয় প্রায় দশ কাঠা জমি। অভিযান শেষে ওই জমি বাঁশের খুঁটি দিয়ে ঘিরে রাখা হয়। সম্পত্তি বিভাগের কর্মকর্তাদের মতে, বনানীর এই গুরুত্বপূর্ণ সড়কের পাশে প্রতি কাঠা জমির দাম পাঁচ কোটি টাকা হলে দশ কাঠার দাম আসে পঞ্চাশ কোটি টাকা।

ডিএনসিসির এই উচ্ছেদ অভিযান সরেজমিন পরিদর্শন করেন মেয়র আনিসুল হক। উচ্ছেদ অভিযানের দিনটিকে ‘স্মরণীয় দিন’ হিসেবে আখ্যায়িত করেন। একই সঙ্গে তিনি মোনায়েম খানের পরিবারের কবল থেকে প্লটটি বাজেয়াপ্ত করারও আহ্বান জানান। মেয়র বলেন, ‘সরকারের এ জমিটি গত পঞ্চাশ বছর ধরে তারা দখলে রেখেছিল। এতদিন কোনও সংস্থাই এই দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। অথচ আমরা শুনেছি, এদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা সরকারিভাবে তিনিই (মোনায়েম খান) বেশি করেছিলেন।’ মেয়র বলেন, ‘উদ্ধার হওয়া জমিতে কবরস্থান, সবুজ বেষ্টনী, রাস্তা বা ফুটপাত হতে পারে।’

প্রসঙ্গত, কিশোরগঞ্জের বাজিতপুরে জন্মগ্রহণকারী আবদুল মোনায়েম খান ১৯৬২ সালের ২৮ অক্টোবর প্রেসিডেন্ট আয়ূব খান কর্তৃক পূর্বপাকিস্তানের গভর্নর নিযুক্ত হন। ১৯৬৯ এর ২৩ মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। গভর্নর থাকাকালে ৬ দফাসহ পূর্বপাকিস্তানের স্বায়ত্তশাসন ও বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করেন তিনি। মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী মোনায়েম খান একাত্তরের ১৩ অক্টোবর বনানীর এই বাসভবনেই মুক্তিবাহিনীর গেরিলাদের গুলিতে মারাত্মক আহত হয়ে ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন:  মোনায়েম খানের বাড়ির অবৈধ অংশ উচ্ছেদ

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের