বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া অর্থ ফেরত দিতেই হবে: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০১৬, ১৪:৫৭আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ১৫:০৭

আইনমন্ত্রী আনিসুল হক ফিলিপাইনের রিজাল ব্যাংকিং করপোরেশনকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি যাওয়া অর্থ ফেরত দিতেই হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা ১০ লাখ মার্কিন ডলারের মধ্যে দুই কোটি ডলার চলে যায় শ্রীলঙ্কায়। আর বাকি ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনে। শ্রীলঙ্কা থেকে দুই কোটি ডলার ফেরত পাওয়া গেছে বলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।

অর্থ উদ্ধারে ব্যবস্থা নিতে ফিলিপাইন সফর শেষে সচিবালয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের  আইনমন্ত্রী জানান, ‘বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া অর্থ আদায়ে ফিলিপাইন সরকার সব ধরণের ব্যবস্থা নেবে। ফিলিপাইনের সিনেটে এ ঘটনায় স্থগিত শুনানি আবার শুরু করার আশ্বাস দিয়েছে তারা।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘আরসিবিসি (রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন) যে দায় স্বীকার করেছে আমাদের সেই যুক্তি উল্লেখ করেছি। তারাও (ফিলিপাইন সরকার) বলেছেন, আরসিবিসি যেহেতু দায় স্বীকার করেছে তাই টাকাটা তাদের ফেরত দিতেই হবে। সেক্ষত্রে আমি বলবো ফিলিপাইন সরকার এই টাকা আদায়ের ব্যাপারে তাদের সদিচ্ছা প্রকাশ করেছে। তারা সব ধরণের ব্যবস্থা নেবে।’

চুরি যাওয়া অর্থ উদ্ধারের বিষয়ে ব্যবস্থা নিতে গত ২৬ নভেম্বর আইনমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ফিলিপাইন যায়। বুধবার (৩০ নভেম্বর) দলটি ফিরে আসার পর বৃহস্পতিবার এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ফিলিপাইনের প্রেসিডেন্টের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক স্থগিত হওয়ার বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘প্রেসিডেন্টের  ব্যস্ততার কারণে বৈঠকটি স্থগিত হয়েছে। এর সঙ্গে চুরি যাওয়া অর্থ ফেরত না দেওয়ার কোনও সম্পর্ক নেই।’ 

চুরি যাওয়া বাকি অর্থ রিজাল ব্যাংক ফেরত দিতে রাজি না হওয়ার বিষয়টিকে ‘অনৈতিক’ ও ‘অযৌক্তিক’ বলেও উল্লেখ করেন আইনমন্ত্রী।

আরও পড়ুন- 


বাংলাদেশে প্রবেশ করেছে ১০ হাজার রোহিঙ্গা: জাতিসংঘ

/এসএমএ/এফএস/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী