রসরাজকে আটকে রাখা বেআইনি: অ্যামনেস্টি

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ জানুয়ারি ২০১৭, ০১:৪৫আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ০১:৫১

অ্যামনেস্টি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গত বছরের অক্টোবরে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় গ্রেফতার হওয়া রসরাজ দাসের মুক্তি দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
বৃহস্পতিবার গভীর রাতে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানায় সংস্থাটি।
রসরাজকে ওই ঘটনার ‘উস্কানিদাতা’ হিসেবে গ্রেফতার করায় উদ্বেগ প্রকাশ করে তাকে বেআইনি ভাবে আটক করে রাখা হয়েছে বলেও অভিযোগ তুলেছে সংস্থাটি।

রসরাজ দাস
বিবৃতিতে বলা হয়েছে, হিন্দু জেলে রসরাজ দাসকে গত অক্টোবরে ফেসবুকে ‘উস্কানিমূলক’ ছবি পোস্ট করার দায়ে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ হানার অভিযোগ আনা হয়েছে যদিও কিছুদিন আগে আইন-শৃঙ্খলাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে এ ধরনের ছবি পোস্ট করার ব্যাপারে তিনি দায়ী নন। কিন্তু, তার বিরুদ্ধে এখনও মামলাটি প্রত্যাহার হয়নি এবং গত ৩ জানুয়ারি আদালতে তার জামিনও মঞ্জুর হয়নি। আগামী ১৬ জানুয়ারি এ বিষয়ে পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে। যদি এ মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয় তাহলে তার সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড হতে পারে।
/টিএন/

আরও পড়ুন: বাংলাদেশিদের জন্য ১৯ সালের ডিভি লটারির সুযোগ থাকছে না

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান