বিশ্ব ইজতেমা শুরু, তিন স্তরের নিরাপত্তা দেবে র‌্যাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০১৭, ০৮:১৪আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ০৮:৩৩

বিশ্ব ইজতেমা ঢাকার টঙ্গিতে তুরাগ নদীর তীরে শুরু হয়েছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ ‘বিশ্ব ইজতেমা-২০১৭’। দুই পর্বে অনুষ্ঠিতব্য এই ইজতেমায় দুই সেক্টরে ভাগ করে জল, স্থল ও আকাশ পথে ত্রিমাত্রিক নিরাপত্তা দেবে র‌্যাব। বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ব ইজতেমা দুটি পর্বে আগামী ১৩-১৫ জানুয়ারি ও ২০-২২ জানুয়ারি তারিখে অনুষ্ঠিত হবে। ইজতেমার এই পুরো সময় জুড়ে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ২৪ ঘণ্টা নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। ইজতেমা এলাকাতে সার্বিক নিরাপত্তায় দুটি সেক্টরে নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে। ইজতেমা ময়দান ঘিরে থাকবে র‌্যাবের ৯টি অবজারভেশন পোস্ট। থাকবে পর্যাপ্ত সংখ্যক মোবাইল টহল টিম। রাতে পর্যবেক্ষণের জন্য অবজারভেশন পোস্টগুলোতে নাইট ভিশন বাইনোকুলার ব্যবহার করা হবে।
ইজতেমা এলাকার ভিতরে ছদ্মবেশে ও পোশাকে গোয়েন্দা নজরদারিসহ, গাড়ি ও মটরসাইকেল দ্বারা টহল নিশ্চিত করা হবে। এছাড়া তুরাগ নদীতে সার্বক্ষণিক নৌ টহলের পাশাপাশি র‌্যাবের একটি চৌকস দল হেলিকপ্টারে ইজতেমা ময়দানকে ঘিরে আকাশপথে পর্যায়ক্রমে টহল দেবে।
পুরো এলাকা সিসিটিভি’র আওতায় এনে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। র‌্যাবের প্রধান নিয়ন্ত্রণ কেন্দ্র ও ইজতেমা ময়দানের নিরাপত্তার বিষয়টি সার্বক্ষণিকভাবে র‌্যাব সদর দফতর থেকেও মনিটরিং করা হবে।
ইজতেমায় উপস্থিত মুসুল্লিদের জরুরি চিকিৎসার জন্য র‌্যাবের অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম থাকবে। নারী মুসল্লিদের প্রয়োজনীয় সহায়তার জন্য পর্যাপ্ত সংখ্যক মহিলা র‌্যাব সদস্যদেরও প্রস্তুত রাখা হয়েছে।
ইজতেমা এলাকার আশেপাশে ছিনতাই, পকেটমার, মলমপার্টি ও বিভিন্ন দুর্ঘটনা এড়াতে ইন্টারমিডিয়েট টহল টিম সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করবে। নৌপথে যেকোনও বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে দুইটি স্পিডবোটে টহল পরিচালনা করা হবে।
এদিকে ইজতেমায় আসা বিদেশি অতিথিদের নিরাপত্তার জন্য বিদেশি খিত্তা এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধ করা হবে।
এছাড়াও যেকোনও পরিস্থিতি মোকাবিলার জন্য র‌্যাবের স্কোয়াড, ডগ স্কোয়াড ইজতেমা ময়দানে অবস্থান করবে ও স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। ইজতেমা ময়দানে সন্দেহভাজন সব স্থান ও ব্যক্তিদের ব্যাগ ও বিছানাপত্র তল্লাশি করবে র‌্যাব।
আখেরি মোনাজাতের দিন যাতায়াতের সুবিধার জন্য র‌্যাবের বাসে সাধারণ মুসল্লিদের আশেপাশের বাস টার্মিনাল এলাকা হতে ইজতেমা ময়দানে আনা নেওয়ার কাজ করবে।
ইজতেমা মাঠে র‌্যাব সহযোগিতার জন্য নিচের মোবাইল নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে। ইজতেমা মাঠ কন্ট্রোল রুমের ফ্যাক্স নম্বর- ৯৮১৭৫২০, ডিউটি অফিসারের নম্বর ৯৮১৫১১২, ৯৮১৫১১৩, সিসি টিভি রুমের নম্বর ৯৮১৫১১১, ফোকাল পয়েন্ট অফিসারের নম্বর ০১৭৭৭-৭১০১৫৫।

আরও পড়ুন-
বাংলাদেশিদের জন্য ১৯ সালের ডিভি লটারির সুযোগ থাকছে না

‘সব রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশ নেবে’

 

/আরজে/এসএনএইচ/টিএন/আপ-টিআর

সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী