বিস্ফোরণের পর বিমানবন্দরে বাড়তি সতর্কতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০১৭, ২০:৫৭আপডেট : ২৪ মার্চ ২০১৭, ২১:১৫

বিমানবন্দর

রাজধানীর হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অদূরে বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনায় বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন এ তথ্য দিয়েছেন।

বিমানবন্দর পুলিশ সুপার রাশেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই ঘটনাটি বিমানবন্দরকে কোনোভোবেই প্রভাবিত করেনি। যথা নিয়মেরই বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সতর্কতা হিসেবে বিমানবন্দর এলাকায় প্রবেশের ক্ষেত্রে তল্লাশি বাড়ানো হয়েছে।’

বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা রাশেদা সুলতানা বলেন, ‘বিমানবন্দরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিরাপত্তার স্বার্থে প্রতিটি পয়েন্টে সতর্ক নজরদারি ও তল্লাশি বাড়ানো হয়েছে। আমরা চেষ্টা করছি বিমানবন্দরের ভেতরে যাত্রী ছাড়া দশনার্থীরা যাতে কম প্রবেশ করে। এক্ষেত্রে আমারা শর্ত দিয়ে তাদের বিমানবন্দরে প্রবেশ করাচ্ছি।’

শুক্রবার সন্ধ্যায় এক হামলাকারী পুলিশ চেকপোস্টের কাছে বিস্ফোরণ ঘটায়। এতে বিস্ফোরক বহনকারী যুবক নিহত হয়।

/সিএ/এসটি/   

আরও পড়ুন: বিমানবন্দরের সামনে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ১

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের