উচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে মওদুদের রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০১৭, ১১:৪২আপডেট : ০৮ জুন ২০১৭, ১৩:৩৫

 

মওদুদের বাড়িতে রাজউকের অভিযান নোটিশ না দিয়ে বিএনপি নেতা মওদুদ আহমদের গুলশান-২ এর বাড়িতে উচ্ছেদ কার্যক্রম চালানোর বৈধতা চ্যালঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মওদুদ আহমদ নিজেই রিটটি দায়ের করেন।

আজ দুপুর ২টায় বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগির হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে। মওদুদের পক্ষে ব্যারিস্টার এ কে এম এহসানুল করিম সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। মওদুদের বাড়িতে রাজউকের অভিযান

গত ৪ জুন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের একটি বেঞ্চ মওদুদ আহমদকে তার গুলশানের বাড়ি ছাড়তে হবে বলে নির্দেশ দেন। তবে এই রায়ের পর মওদুদ আহমদ সাংবাদিকদের জানান, তিনি বাড়িটি ছাড়বেন না এবং এ বিষয়ে আইনি লড়াই চালিয়ে যাবেন। পরে বুধবার (৭ জুন) দুপুর ১টার দিকে মওদুদ আহমদের বাড়ি অধিগ্রহণের কাজ শুরু করে রাজউক। বিকাল ৪টা নাগাদ তারা বাড়ির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। মওদুদের বাড়ির সরঞ্জাম গুলশানে তার একটি ফ্ল্যাটে পৌঁছে দেওয়া হয়।

গুলশানে -২ এর ৭৯ নম্বর সড়কে প্রায় দেড় বিঘা জমির ওপর বানানো ১৫৯ নম্বর বাড়িটিতে প্রায় তিন যুগ ধরে ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ। বাড়িটি অবৈধভাবে দখল ও আত্মসাতের অভিযোগে ২০১৩ সালের ১৭ ডিসেম্বর গুলশান থানায় মওদুদ আহমদ ও তার ভাই মনজুর আহমদের বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদকের উপ-পরিচালক হারুনুর রশীদ। গুলশানের ওই বাড়ির সামনে মওদুদ

২০১০ সালের ১২ আগস্ট ওই বাড়িটি মনজুর আহমদের নামে মিউটেশন করতে হাইকোর্ট রায় দেন। ২০১৬ সালের ২ আগস্ট মনজুর আহমেদের নামে মিউটেশন করতে দেওয়া হাইকোর্টের রায় বাতিল করে দেন আপিল বিভাগ। পরে তারা রিভিউ করলে তাও রবিবার খারিজ করে দেন সর্বোচ্চ আদালত।

/ইউআই/এফএস/

আরও পড়ুন- 

বাড়িতে ঢুকতে না পেরে ফুটপাতে চেয়ারে বসে পড়লেন মওদুদ

সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের