নিহত শাওনের মায়ের বিলাপে ভারি গুলশান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০১৭, ১৩:২৮আপডেট : ০১ জুলাই ২০১৭, ১৩:৪৪

রাজধানী গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জাকির হোসেন শাওনের মায়ের কান্নায় ভারি হয়ে উঠেছে গুলশান। শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে শাওনের মা পৌঁছান গুলশানের ৭৯ নম্বর সড়কের মাথায়। তবে শাওনের মা’কে কর্তব্যরত পুলিশ হলি আর্টিজান রেস্টুরেন্টে প্রবেশ করতে দেয়নি বলে অভিযোগ করেছেন তিনি।

নিহত শাওনের ছবি নিয়ে মায়ের বিলাপ রেস্টুরেন্টের সামনের রাস্তায় শাওনের ছবি হাতে, কণ্ঠে বিলাপ নিয়ে শাওনের মা চিৎকার করে বলছিলেন, ‘জাকির হোনের শাওন আর ফিরবে না।’ তিনি ছেলেকে কত কষ্ট করে মানুষ করেছিলেন সেই কথাও বলে কান্না করছিলেন।

এদিকে, হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার এক বছর পূর্তি উপলক্ষে গুলশানে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সকাল থেকেই উপস্থিত হচ্ছে স্বজনরা। এক বছর আগে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য রেস্টুরেন্টটি খুলে দেওয়া হয়। তবে শাওনের মা’কে কর্তব্যরত পুলিশ রেস্টুরেন্টে প্রবেশ করতে দেয়নি বলে অভিযোগ করেন তিনি।

নিহত শাওনের ছবি নিয়ে মা-বাবা ও বোনের বিলাপ বাইরে দাঁড়িয়েই আহাজারি করতে থাকেন নিহত শাওনের মা। তার অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। এর আগেও তিনি অভিযোগ করেছেন কোনও ধরনের সহযোগিতা না পাওয়ার। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একবছর পেরিয়ে গেলেও রেঁস্তোরার মালিক বা সরকারের পক্ষ থেকে সহযোগিতা তো দূরের কথা, কোনও খোঁজ পর্যন্তও নেয়নি।’

শাওনের মায়ের একটাই চাওয়া ছেলে হত্যার দৃষ্টান্তমূলক বিচার, আর শাওনের বাবার অভিযোগ, চিকিৎসার অভাবে মারা গেছে তার সন্তান। এসময় নিহত শাওনের বোনও উপস্থিত ছিল।
প্রসঙ্গত, গুলশানে অপারেশন থান্ডার বোল্ট অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে শাওনকে আটক করেছিলো আইনশৃঙ্খলা বাহিনী। গুলশান থানা পুলিশের কড়া পাহারায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার তিনদিন পর মৃত্যু হয় তার। শাওন ওই রেস্টুরেন্টে বাবুর্চির সহকারী হিসাবে কাজ করলে পুলিশ প্রথমে তাকে জেএমবির সদস্য বলে জানিয়েছিলো। পরে তদন্তে জঙ্গি সংশ্লিষ্টতার প্রমাণ না মেলায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তবে নিহত শাওনের বাবা আব্দুস সাত্তার অভিযোগ করে বলেছেন, ‘চিকিৎসার অভাবেই মারা গেছে আমার শাওন। পুলিশ তাকে জঙ্গি সন্দেহ করে হাতে-পায়ে ডান্ডাবেড়ি লাগিয়ে চিকিৎসা জন্য বড় ইউনিটি (ইউনাইটেড) হাসপাতালে ভর্তি করায়। তিন দিন চিকিৎসাধীন থাকবার পর শাওন মারা যায়। তার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন ছিলো।’
আরও পড়ুন: শাওনের পরিবার দিন কাটাচ্ছে অর্থ কষ্টে

/ইউআই/এআরআর/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাঁচ বছর ধরে গোয়ালঘরেই চলছে ১৭০ শিক্ষার্থীর খাওয়া-দাওয়া ও পড়ালেখা
পাঁচ বছর ধরে গোয়ালঘরেই চলছে ১৭০ শিক্ষার্থীর খাওয়া-দাওয়া ও পড়ালেখা
মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন