লন্ডনে আইসিইউতে মেয়র আনিসুল হক

মুন‌জের আহমদ চৌধুরী, লন্ডন
১৬ আগস্ট ২০১৭, ০৮:১৮ আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ১৭:১২

আনিসুল হক (ফাইল ছবি) লন্ডনে অবস্থানরত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদীম কাদির বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ডিএনসিসি’র মেয়র আনিসুল হক সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ) আক্রান্ত হয়েছেন। তার স্ত্রী রুবানা হক সবার দোয়া চেয়েছেন।’

তিনি আরও বলেন, ‘গতকাল (মঙ্গলবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনিসুল হকের স্ত্রী রুবানা হককে ফোন করেছিলেন। এ সময় তিনি মেয়রের দ্রুত আরোগ্য কামনা করেন।’
অন্যদিকে যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমেদ খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ১৩ আগস্ট হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে মেয়র আনিসুল হককে সেন্ট্রাল লন্ডনের এক‌টি হাসপাতালে ভর্তি করা হয়। তবে ভিজিটররা যাতে ডিস্টার্ব না করেন সেজন্য প‌রিবা‌রের অনু‌রো‌ধে এ মুহূর্তে হাসপাতালের নাম  প্রকাশ করা হ‌চ্ছে না।’

/এমএ/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে কারা
ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে কারা
মেকআপ অটুট রাখতে সঠিক নিয়মে ব্যবহার করুন সেটিং স্প্রে!
মেকআপ অটুট রাখতে সঠিক নিয়মে ব্যবহার করুন সেটিং স্প্রে!
রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের শেষ চালান
রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের শেষ চালান
পাঁচটি গুচ্ছমূলী কবিতা
পাঁচটি গুচ্ছমূলী কবিতা
সর্বাধিক পঠিত
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
আজ আবারও বসছে মজুরি বোর্ড
আজ আবারও বসছে মজুরি বোর্ড