রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের শেষ চালান

পাবনা প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২৬, ০৯:১১ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৯:১১

পাবনার ঈশ্বরদীতে নির্মিত দেশের প্রথম পারমানবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জন্য রাশিয়া থেকে আনা পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশ করে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জ্বালানিবাহী লরিগুলো প্রকল্পে নেওয়া হয়। এর মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটের জন্য নির্ধারিত নয়টি চালানে পারমাণবিক জ্বালানি আনার প্রক্রিয়া সম্পন্ন হলো।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, রূপপুরের দুটি ইউনিটের জন্য মোট নয়টি চালানে পারমাণবিক জ্বালানি আমদানির পরিকল্পনা করা হয়েছিল। এর মধ্যে প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানি সরবরাহের জন্য দুটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি চালান নির্ধারিত ছিল। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য দুটি কার্গো বিমানে আরও ৪৮টি অ্যাসেম্বলি আনার কথা ছিল। শেষ চালান পৌঁছানোর মাধ্যমে এই আমদানি কার্যক্রমের সমাপ্তি ঘটলো।

রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রয়েছে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট। প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিটই পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।

জ্বালানি আমদানির কার্যক্রম শেষ হওয়ার পাশাপাশি কেন্দ্রটির প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহের কাজও এগিয়ে চলছে। গত ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এ পর্যায়ে ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে বিভিন্ন কারিগরি পরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে।

এর আগে গত ১৭ নভেম্বর বিকাল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয় রূপপুরের প্রথম ইউনিট। সেদিন টানা সাড়ে আট ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদনের পর রাত ১১টা ৫০ মিনিটে সাময়িকভাবে উৎপাদন বন্ধ করা হয়। প্রথম পর্যায়ের পরীক্ষায় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়েছিল।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, সফল পরীক্ষার মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। এটি পুরো জাতির জন্য আনন্দের সংবাদ। দীর্ঘ অপেক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং বিভিন্ন পর্যায়ের জটিল পরীক্ষা-নিরীক্ষা শেষে রূপপুরের উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

প্রকল্প পরিচালক ড. কবীর হোসেন জানান, ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিট থেকে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। এ ধাপে ১০ থেকে ২৪ ঘণ্টা ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করে কেন্দ্রটির বিভিন্ন কার্যক্রম পরীক্ষা করা হবে।

রাশিয়ান ঠিকাদারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী, ১০ মাসের ট্রায়াল অপারেশন বা পরীক্ষামূলক পরিচালনা শেষে প্রথম ইউনিট থেকে পর্যায়ক্রমে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে। এই সময়ের পর রাশিয়ান ঠিকাদারের কাছ থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রভিশনাল টেকওভারের মাধ্যমে প্রথম ইউনিটের দায়িত্ব বুঝে নেবে। পরবর্তী সময়ে সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারির মাধ্যমে কেন্দ্রটির অপারেটিং অর্গানাইজেশন হিসেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) কার্যক্রম শুরু হবে।

দুটি ইউনিটের জন্য প্রয়োজনীয় পারমাণবিক জ্বালানি আমদানি শেষ হওয়ায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রমে নতুন একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো। এখন কারিগরি পরীক্ষা ও পরীক্ষামূলক পরিচালনার ধাপ পেরিয়ে পূর্ণাঙ্গ উৎপাদনের প্রস্তুতি এগিয়ে নেওয়ার অপেক্ষা। কেন্দ্রটির দুটি ইউনিট চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায়ও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

/আরএইচ/
সম্পর্কিত
ইউক্রেন যুদ্ধে প্রায় ৫ লাখ রুশ সেনার মৃত্যু
লিবিয়ায় রুশ জাহাজে হামলাকে ‘আত্মরক্ষার অধিকার’ বলছে ইউক্রেন
রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের অষ্টম চালান
সর্বশেষ খবর
ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র, ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র, ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে কারা
ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে কারা
মেকআপ অটুট রাখতে সঠিক নিয়মে ব্যবহার করুন সেটিং স্প্রে!
মেকআপ অটুট রাখতে সঠিক নিয়মে ব্যবহার করুন সেটিং স্প্রে!
পাঁচটি গুচ্ছমূলী কবিতা
পাঁচটি গুচ্ছমূলী কবিতা
সর্বাধিক পঠিত
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
আজ আবারও বসছে মজুরি বোর্ড
আজ আবারও বসছে মজুরি বোর্ড