মেকআপ অটুট রাখতে সঠিক নিয়মে ব্যবহার করুন সেটিং স্প্রে!

জীবনযাপন ডেস্ক
২৭ নভেম্বর ২০২৬, ০৯:১৫ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৯:১৫

বিয়েবাড়ি মানেই সকাল থেকে রাত পর্যন্ত সাজগোজ, হইহুল্লোড়, নাচ-গান আর একের পর এক ছবি তোলা। কিন্তু এতক্ষণ ধরে মেকআপ ঠিক রাখা বেশ কঠিন। ঘাম, ধুলোবালি কিংবা দীর্ঘক্ষণ ব্যস্ততার কারণে ফাউন্ডেশন গলে যাওয়া, কাজল ছড়িয়ে পড়া কিংবা লিপস্টিক উঠে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। এই সমস্যার সমাধানে ভরসা হতে পারে সেটিং স্প্রে। তবে শুধু মুখে স্প্রে করলেই হবে না, মেকআপ দীর্ঘক্ষণ অটুট রাখতে জানতে হবে সঠিক ব্যবহারবিধি। জেনে নিন, সেটিং স্প্রে ব্যবহারের ক্ষেত্রে কোন ভুলগুলি এড়িয়ে চলবেন।

১. অতিরিক্ত সেটিং স্প্রে ব্যবহার করবেন না

অনেকের ধারণা, যত বেশি সেটিং স্প্রে ব্যবহার করা হবে, মেকআপ তত বেশি সময় টিকবে। কিন্তু এই ধারণা একেবারেই ঠিক নয়। অতিরিক্ত স্প্রে করলে মুখে ভেজাভাব তৈরি হতে পারে। এমনকি মেকআপ ভারী দেখাতে পারে বা বেস নষ্ট হওয়ার আশঙ্কাও থাকে। তাই পরিমিত পরিমাণে স্প্রে করুন। মুখের উপর ইংরেজি 'X' বা 'T' অক্ষরের মতো করে স্প্রে করলে তা সমানভাবে ছড়িয়ে পড়ে।

২. মুখের খুব কাছ থেকে স্প্রে করবেন না

সেটিং স্প্রে ব্যবহারের সময় বোতল মুখের খুব কাছে ধরে রাখেন অনেকেই। এর ফলে মুখের নির্দিষ্ট জায়গায় তরলের ফোঁটা জমে যেতে পারে। তাতে ফাউন্ডেশন বা বেস মেকআপে দাগ পড়ার আশঙ্কা থাকে। তাই মুখ থেকে অন্তত ৮-১০ ইঞ্চি দূরে রেখে স্প্রে করুন। এতে মুখের সর্বত্র সমানভাবে স্প্রে ছড়িয়ে পড়বে।

৩. শুধু মেকআপের শেষে স্প্রে করলেই হবে না

সেটিং স্প্রে সাধারণত মেকআপের একেবারে শেষে ব্যবহার করা হয়। তবে মেকআপের বিভিন্ন স্তরের মাঝে সঠিকভাবে ব্যবহার করলে আরও ভালো ফল পাওয়া যেতে পারে। যেমন, ফাউন্ডেশন লাগানোর পর একবার, পাউডার ব্যবহারের পর আর একবার এবং সব শেষে ফাইনাল টাচ হিসেবে স্প্রে করতে পারেন। তবে প্রতিটি স্তরে অতিরিক্ত স্প্রে না করে অল্প পরিমাণ ব্যবহার করাই ভালো।

৪. ত্বকের ধরন বুঝে বেছে নিন সেটিং স্প্রে

সব ধরনের সেটিং স্প্রে সব ত্বকের জন্য উপযুক্ত নয়। তাই কেনার আগে নিজের ত্বকের ধরন বুঝে নেওয়া জরুরি।

তৈলাক্ত ত্বকের জন্য ম্যাট ফিনিশ বা অয়েল-কন্ট্রোল সেটিং স্প্রে বেছে নিন। শুষ্ক ত্বকে হাইড্রেটিং উপাদানযুক্ত সেটিং স্প্রে ব্যবহার করুন। কম্বিনেশন ত্বকে এমন ব্যালান্সড ফর্মুলা বেছে নিন, যা ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণের পাশাপাশি আর্দ্রতাও বজায় রাখে।

৫. স্প্রে করার পরই মুখে হাত দেবেন না

সেটিং স্প্রে ব্যবহার করার পরপরই মুখে হাত দেওয়া বা মেকআপ ঠিক করার চেষ্টা করা একেবারেই উচিত নয়। এতে মেকআপ ঘেঁটে যেতে পারে। তাই স্প্রে করার পর অন্তত ৩০-৬০ সেকেন্ড অপেক্ষা করুন। স্বাভাবিকভাবে শুকিয়ে গেলে তবেই মুখে হাত দিন।

বিয়েবাড়ির ব্যস্ততায় বারবার মেকআপ ঠিক করার ঝামেলা এড়াতে চাইলে সেটিং স্প্রে হতে পারে আপনার সাজের অন্যতম ভরসা। তবে মনে রাখবেন, সঠিক পদ্ধতিতে ব্যবহার করাই দীর্ঘক্ষণ মেকআপ সতেজ রাখার আসল চাবিকাঠি।

 

/এমএএল/
সম্পর্কিত
নাকের গড়ন বুঝে বাছুন নাকছাবি
লিপস্টিক, নেলপলিশ ফ্রিজে রাখলেই কি ভালো থাকে?
ফেসওয়াশ থেকে সানস্ক্রিন, সবকিছুতেই কি ভিটামিন সি থাকা জরুরি?
সর্বশেষ খবর
ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র, ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র, ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে কারা
ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে কারা
রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের শেষ চালান
রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের শেষ চালান
পাঁচটি গুচ্ছমূলী কবিতা
পাঁচটি গুচ্ছমূলী কবিতা
সর্বাধিক পঠিত
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
আজ আবারও বসছে মজুরি বোর্ড
আজ আবারও বসছে মজুরি বোর্ড