মেয়র আনিসুল হকের অবস্থা স্থিতিশীল

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
১৭ আগস্ট ২০১৭, ২১:০৮ আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ২১:১১

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক (ছবি-ইন্টারনেট)
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি এখনও লন্ডনের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটায় লন্ডনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার নাদীম কাদির বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
লন্ডনের ওই হাসপাতালের চিকিৎসক, আনিসুল হকের কন্যা ও পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে নাদীম কাদির আরও জানান, মেয়রকে নতুন আরও কিছু ওষুধ দিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসকরা আশা করছেন, কয়েকদিনের মধ্যে তার শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল আছে।
উল্লেখ্য, গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডন যান আনিসুল হক। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তিনি সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ) আক্রান্ত হয়েছেন।
মেয়রের পারিবারিক সূত্র জানায়, তিনি আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন। দেশে চিকিৎসকরা তার সমস্যাটা ঠিক ধরতে পারেননি। গত ১৪ তারিখ তার দেশে ফেরার কথা ছিল।
/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে কারা
ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে কারা
মেকআপ অটুট রাখতে সঠিক নিয়মে ব্যবহার করুন সেটিং স্প্রে!
মেকআপ অটুট রাখতে সঠিক নিয়মে ব্যবহার করুন সেটিং স্প্রে!
রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের শেষ চালান
রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের শেষ চালান
পাঁচটি গুচ্ছমূলী কবিতা
পাঁচটি গুচ্ছমূলী কবিতা
সর্বাধিক পঠিত
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
আজ আবারও বসছে মজুরি বোর্ড
আজ আবারও বসছে মজুরি বোর্ড