১৫ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে চাল রফতানি করবে না ভারত

শফিকুল ইসলাম
১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৫:২৯আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ২৩:১৯

বেনাপোল বন্দরের ভেতর সারিবদ্ধ চাল বোঝাই ট্রাক

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে চাল রফতানি না করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এ বিষয়ে ভারতীয় কাস্টমস একটি চিঠি দিয়েছে বাংলাদেশকে। বেনাপোল শুল্ক বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য বিভাগের মহাপরিচালক আলোক চতুর্বেদীর স্বাক্ষর রয়েছে চিঠিতে। 

চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত প্রায় আড়াই মাস ভারত বাংলাদেশে চাল রফতানি করতে পারবে না। কারণ, তাদের দেশের অভ্যন্তরে খাদ্যকেন্দ্রিক জনবান্ধব কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সেখানে তাদের খাদ্য বিতরণ করতে হচ্ছে। তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চাল রফতানি বন্ধের বিষয়ে বাংলাদেশকে পাঠানো ভারতের চিঠি

এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার এ মুহূর্তে বাংলাদেশে নেই। আর ডেপুটি হাইকমিশনার এ মুহূর্তে কক্সবাজারের উখিয়ায় আছেন। বিকেলে তার ঢাকায় ফেরার কথা আছে। ফেরার পর তার সঙ্গে কথা বলে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়া যাবে।’

তিনি আরও বলেন, ‘চাল মজুতের বিরুদ্ধে ইতোমধ্যে সরকারি অভিযান শুরু হয়েছে। যাদের গোডাউনে চাল মজুতের প্রমাণ পাওয়া যাবে তাদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে।
আরও পড়ুন:

মিয়ানমারে মার্কিন সামরিক সহযোগিতা বন্ধের প্রস্তাব জ্যেষ্ঠ আইনপ্রণেতাদের

নিষেধাজ্ঞায় ভরা গার্হস্থ্য বই, দায় নিচ্ছেন না লেখক-সম্পাদক

রাস্তা সিটি করপোরেশনের, ট্যাক্স নেয় বিআরটিএ

আরও ৬ রোহিঙ্গা নারী ও শিশুর মৃতদেহ উদ্ধার

জাতিসংঘ মানবাধিকার কমিশনকে মিয়ানমারের হুঁশিয়ারি

মিয়ানমার দূতাবাস ঘেরাও করতে জড়ো হচ্ছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা

/এসআই/এসএনএইচ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম