এক মাসের ছুটি চাইলেন প্রধান বিচারপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০১৭, ১৬:০০আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ১৬:৪০

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (ফাইল ছবি)

এক মাসের ছুটি চেয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)। সোমবার (২ অক্টোবর) এ বিষয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে আবেদন করেছেন তিনি। সুপ্রিমকোর্ট সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এ বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এরকম একটি বিষয় আছে। তিনি আগামীকাল থেকে আদালতে বসছেন না।’

এসময়ে প্রধান বিচারপতির দায়িত্ব কে পালন করবেন প্রশ্ন করা হলে তিনি আরও বলেন, ‘নিয়মানুযায়ী, পরবর্তী জ্যেষ্ঠ বিচারপতি ওয়াহহাব মিয়া দায়িত্ব পালন করবেন।’

গত ১ আগস্ট বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী ‘অবৈধ’ ঘোষণার পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর প্রধান বিচারপতির নানা বিষয়ে কথা বলা নিয়ে রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় ওঠে। ষোড়শ সংশোধনী বাতিলের রায়টি কারও কাছেই গ্রহণযোগ্যতা পায়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। জাতীয় সংসদে ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে উত্থাপিত একটি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ রায়ে প্রধান বিচারপতির পর্যবেক্ষণের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, প্রধান বিচারপতি বিভিন্ন ধরনের কথা বলে নিজেকে প্রশ্নবিদ্ধ করেছেন।
২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিতে সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব সংসদে পাস হয়, এটা ষোড়শ সংশোধনী হিসেবে পরিচিত। সুপ্রিম কোর্টের ৯ জন আইনজীবীর এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০১৬ সালে সংবিধানের ওই সংশোধনী ‘অবৈধ’ ঘোষণা করে। পরে গত ৩ জুলাই প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে সাত বিচারপতির আপিল বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করেন।

/এজেডকে/ইউআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের